1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর স্মৃতিতে অম্লান মোস্তফা গোলাম কুদ্দুস প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হলেন মোহাম্মাদ আলী তোহা জন্মদিনে মানবিক উদ্যোগ: স্টাফদের মাঝে কম্বল বিতরণ করলেন ছাত্রদল নেতা শাহরিয়ার ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক হলেন বালিয়াকান্দির মোঃ রবিউল ইসলাম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নাইম হোসেন বাপ্পি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন নুর উদ্দিন তাপাদার তানিম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী গলাচিপার সন্তান আল মামুন

বিএডিসি কর্মকর্তার আলুবীজ দূর্নীতি, সংবাদ প্রকাশের পর তদন্ত কমিটি গঠিত

সংবাদ দাতার নাম
  • সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ১৭০ জন পড়েছেন
24

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিএডসির আলু বীজ বিভাগের উপ সহকারী পরিচালক মোঃ আব্দুল কাদেরের বিরুদ্বে একাধিক অনিয়মের অভিযোগ উঠেছে। বিএডিসির চাষীরা আলুবীজ বিভাগের ঐ দপ্তরের নানাবিধ অনিয়মের অভিযোগ করে আসছিলেন দীর্ঘ দিন ধরে। এরই প্রেক্ষিতে গত ২০ অক্টোবর-২৪ বিএডিসি আলুবীজ চুক্তিবদ্ধ কৃষক ফোরাম রাজশাহীর সাংগঠনিক সম্পাদক ও তানোর,নোনাপুকুর ব্লক লিডার হাসিবুর রহমান রাজশাহীর উপসহকারি পরিচালক (বীজ) আব্দুল কাদের’র বিরুদ্ধে বিএডিসির চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি স্ব পদসহ একাই ৪ টি পদের দায়িত্ব দেখভাল করছেন। যার কারণে তিনি ক্ষমতাধর হয়ে উঠেছেন বলে চাষীদের অভিযোগ।

Thank you for reading this post, don't forget to subscribe!

অভিযোগে আরো বলা হয়, তিনি আলু বীজ দপ্তরে কর্মরত থাকলে চাষীদের আরো হয়রানির শিকার হতে হবে। চাষীদের বিরুদ্ধে থানায় অভিযোগ ও পুলিশ দিয়ে হয়রানি, চাষীদের কাজের টাকা পরিশোধ না করে আত্মসাৎ, ৫০ কেজির বস্তায় চাষীদের কাছ থেকে ৫৩.৫ কেজি আলু নেয়া, কাজের টাকা ও বস্তায় অতিরিক্ত সাড়ে তিন কেজি আলু বাবদ মোট ৬৬ লক্ষ টাকা আত্মসাৎ, রাজশাহী জেলার বীজ অন্য জেলায় পাঠানো, প্রশিক্ষণ প্রাপ্ত ব্লক লিডারদের বাদ দিয়ে নিজেই শেয়ারে অন্য নতুন জমি দিয়ে ব্লক করানো এবং পছন্দের ব্যক্তিদের ব্লক দেয়া, চুক্তিবদ্ধ চাষীদের মতামতের গুরুত্ব না দেয়া ইত্যাদি বিষয়ে আলু চাষী মোঃ হাসিবুর রহমানের অভিযোগের প্রেক্ষিতে অভিযোগটি আমলে নিয়ে চেয়ারম্যানের নির্দেশে ২ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তবে মজার বিষয় হল তদন্ত কমিটির ১জন সদস্য যে দপ্তর নিয়ে অভিযোগ সেই দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন।

তদন্তের বিষয়টি ভুক্তভোগী চাষিদের মধ্যে আশা জাগালেও কেউ কেউ মনে করছেন তদন্ত হিমঘরে পড়ে থাকবে অথবা পক্ষপাতদূষ্ট হতে পারে। কেননা যে দপ্তর নিয়ে অনিয়মের অভিযোগে তদন্ত, সেই দপ্তরেরই কর্মকর্তাদের দেয়া হয়েছে তদন্তভার। জানা যায়, তদন্ত কর্মকর্তা উপপরিচালক (বীজ) কে.এম গোলাম সরওয়ার সংশ্লিষ্ট দপ্তরে গত ২৯ সেপ্টেম্বর-২৪ পর্যন্ত দায়িত্বে ছিলেন।

বিষয়টি জানতে চাইলে তদন্ত কর্মকর্তা উপপরিচালক (বীজ) কে.এম গোলাম সরওয়ার বলেন, তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। মূলত আমাদের যুগ্মপরিচালক ফজলে রব স্যারের তত্বাবধানে তদন্ত কাজ শুরু হয়েছে। যে দপ্তর নিয়ে তদন্ত আপনি সেই দপ্তরেরই দায়িত্বে ছিলেন গত ২৯ সেপ্টেম্বর-২৪ পর্যন্ত, তাহলে তদন্ত প্রশ্নবিদ্ধ হবে কিনা, জানতে চাইলে তিনি বলেন, এটা ঢাকা থেকে হয়ে এসেছে, এতে আমার কিছু করার নাই। তবে মূল দায়িত্ব পালন করবেন ফজলে রব স্যার, আমি তাকে শুধু সহযোগিতা করবো।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page