1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম
পর্তুগাল বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার আশু রুগ মুক্তি কামনা ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু ঠাকুরগাঁওয়ে নয়া দিগন্তের ২১তম বর্ষপূর্তি উদযাপন কুষ্টিয়ায় এবারের জাতীয় পর্যায়ের লালন উৎসবে গাইলেন ঠাকুরগাঁওয়ের বাউল রুমা ঠাকুরগাঁওয়ে ‘কালবেলা’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে জাকের পার্টির সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত ভূল্লী থানায় ৩৫ পিস ট্যাপেন্ডালসহ যুবক আটক উত্তর ইতালি বিএনপি শাখা কমিটি দ্রুত বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান তারেক রহমানের সাক্ষাতকার বড় পর্দায় প্রদর্শন করলেন ছাত্রদল নেতা তারিক ভূল্লীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: গণমাধ্যমের ভূমিকায় তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনের গুরুত্ব

ঠাকুরগাঁওয়ে পলিথিন কারখানা সিলগালা,বিপুল পরিমান পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত

সংবাদ দাতার নাম
  • সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ১৪২ জন পড়েছেন

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার সালান্দর ইউনিয়নে যুবলীগ নেতা সেতু হকের মিল চাতালে গড়ে তোলা পলিথিন কারখানায় ভ্রাম্মমান অভিযান চালিয়ে বিপুল পরিমান পলিথিন জব্দ,জরিমানা, কারখানার বিদ্যুাত সংযোগ বিচ্ছিন  ও সিলগালা করা হয়েছে।

রবিবার (১৭ নভেম্বর) গভির রাত পর্যন্ত সালান্দর ইউনিয়নের ভূতপাড়া নামক জায়গায়  ঠাকুরগাঁও জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: খাইরুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা  করেন ,সেনাবাহিনী,পরিবেশ অধিদপ্তর ও পুলিশ।

এসময় বিপুল পরিমান পলিথিন ও পলিথিন তৈরির কাচামাল জব্দ করেছে নির্বাহি ম্যাজিস্টেট।

পলিথিন কারখানার শ্রমিক ও মিল মালিক সেতুর সহধর্মিণী জানান, দীর্ঘ ৩ বছর ধরে যায়গা ভাড়া নিয়ে পলিথিন কারখানা চালাচ্ছেন  আব্দুল আজিজ নামে একজন।

দীর্ঘ সময় ধরে অভিযান পরিচালনা করেন প্রশাসন, এসময় মিল মালিক সেতু ও পলিথিন কারখানার মালিক আব্দুল আজিজ পলাতক ছিলেন বলে জানিয়েছে প্রশাসন।

অভিযান পরিচালনা শেষে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট মো: খাইরুল ইসলাম বলেন,গোপন সংবাদের ভিত্তিতে আমরা সালান্দরের এই পলিথিন কারখানায় এসে দেখলাম বাইরে থেকে বন্ধ করে দিয়ে ভিতরে পলিথিন উৎপাদন করতেছে,সরকারের নির্দেশনায় এবং ঠাকুরগাঁও জেলা প্রশাসসক স্যারের নির্দেশনায় আমরা এ অভিযানে আসছি। আমাদের সাথে পরিবেশ অধিদপ্তর,সেনাবাহিনী,পুলিশ রয়েছে।

অভিযানে আমরা প্রায় দুই টন পলিথিন ও পলিথিনের যে কাচামাল সেটা জব্দ করেছি ,কারখানাটি সিলগালা করা হয়েছে ।যেহেতু মালিককে পাওয়া যায়নি আমরা মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলার ব্যাবস্থা নিব,উপস্থিত যাদের পেয়েছি তাদেরকে আমরা মোবাইল কোর্টের মাধ্যমে অর্থ-দন্দ প্রদান করেছি ।

সরকারি নির্দেশনা অনুযায়ি পরিবেশ দূষনকারি এ পলিথিনি উৎপাদন,পরিবহন,সরবরাহ ,মজুদ ও বিক্রয়ে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

সেসময় উপস্থিত ছিলেন,ঠাকুরগাঁও পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মো:তামিম হাসান,ছাত্র প্রতিনিধি হাবিবুল্লাহ সোহান ,আব্দুস সালাম,সেনাবাহিনী ও পুলিশ।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page