1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম
প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর স্মৃতিতে অম্লান মোস্তফা গোলাম কুদ্দুস প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হলেন মোহাম্মাদ আলী তোহা জন্মদিনে মানবিক উদ্যোগ: স্টাফদের মাঝে কম্বল বিতরণ করলেন ছাত্রদল নেতা শাহরিয়ার ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক হলেন বালিয়াকান্দির মোঃ রবিউল ইসলাম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নাইম হোসেন বাপ্পি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন নুর উদ্দিন তাপাদার তানিম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী গলাচিপার সন্তান আল মামুন

নাটোরে অবৈধ ড্রিংকিং ওয়াটার ও বেকারি কারখানায় মামলা-জরিমানা

শাহিনুর রহমান সোনা, রাজশাহী
  • সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ১৬০ জন পড়েছেন
32
নাটোরে অবৈধ ড্রিংকিং ওয়াটার ও বেকারি পণ্য উৎপাদন ও বিক্র‍য় করার অপরাধে ২ টি কারখানায় বিএসটিআই  মামলা দায়ের করেছে এবং পয়ত্রিশ হাজার (৩৫,০০০) টাকা জরিমানা করেছে।
সোমবার (২৫ নভেম্বর) বিএসটিআই রাজশাহী  বিভাগীয় অফিসের পরিচালক (অ: দা:) জহুরা সিকদার স্বাক্ষরিত এক প্রেস রিলিজে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।
প্রেস রিলিজে তারা বলেন, ২৫ নভেম্বর নাটোর জেলা সদরের বিভিন্ন এলাকায় জেলা প্রশাসন, নাটোর ও বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর যৌথ উদ্দ্যোগে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। উক্ত মোবাইল কোর্টে বিএসটিআই হতে মান যাচাই ব্যাতিত ও সিএম লাইসেন্স গ্রহণ না করে ড্রিংকিং ওয়াটার   উৎপাদন ও বিক্রয়-বিতরণ করার অপরাধে বিএসটিআই আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ১) সুলতান আহমেদ, মল্লিকহাটি, নাটোর এর প্রতিষ্ঠানকে ১০,০০০/- জরিমানা করা হয় ও একই অপরাধে একই ধারায় ২) ফেন্সি ইন্ড্রা: ( ব্রেড, বিস্কুট) মল্লিকহাটি, নাটোর প্রতিষ্ঠানটি ২৫,০০০/- সহ মোট ২ টি মামলা দায়ের করে ৩৫,০০০/- জরিমানা করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানসমুহকে  আগামী ৭ দিনের মধ্যে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স গ্রহণের আবেদন জমা দেয়ার পরামর্শ দেয়া হয়। উক্ত মোবাইল কোর্টটি পরিচালনা করেন সিনিয়র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিজু তামান্না, জেলা প্রশাসকের কার্যালয়, নাটোর।
প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ দেলোয়ার হোসেন, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহী। জনস্বার্থে বিএসটিআই এর এ রকম অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page