1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম
খাদিজাতুল কুবরাকে প্রেম নিবেদন প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর স্মৃতিতে অম্লান মোস্তফা গোলাম কুদ্দুস প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হলেন মোহাম্মাদ আলী তোহা জন্মদিনে মানবিক উদ্যোগ: স্টাফদের মাঝে কম্বল বিতরণ করলেন ছাত্রদল নেতা শাহরিয়ার ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক হলেন বালিয়াকান্দির মোঃ রবিউল ইসলাম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নাইম হোসেন বাপ্পি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন নুর উদ্দিন তাপাদার তানিম

উপজেলা প্রকৌশলীদের উপর হামলা ও হুমকির প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন

সংবাদ দাতার নাম
  • সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১২৫ জন পড়েছেন
34

ঠাকুরগাঁও প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুর ও সিরাজগঞ্জের রায়গঞ্জ সহ বিভিন্ন  উপজেলার স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের উপর হামলা এবং হুমকি প্রদানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহন এবং সার্বিক নিরাপত্তা নিশ্চয়তা প্রদানের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন করা হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

বুধবার দুপুরে সদর উপজেলা পরিষদের সামনে  এলজিইডি প্রকৌশল পরিবার ব্যানারে এই মানববন্ধন করা হয়।

এসময় বক্তব্য দেন,সদর এলজিইডি প্রকৌশলী আব্দুল কাদের সহ  ওই দপ্তরের বিভিন্ন কর্মকর্তারা।

বক্তরা বলেন, গত ১৮ ও ১৯ শে ফেব্রুয়ারি কুষ্টিয়ার মিরপুর উপজেলার উপজেলা প্রকৌশলী জহীর মেহেদী হাসান এর অফিসকক্ষে প্রবেশ করে সন্ত্রাসী হামলা, ভাংচুর, প্রাণনাশের হুমকি প্রদান এবং ২৩শে ফেব্রুয়ারি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নারী উপজেলা প্রকৌশলীকে তার সহকর্মীসহ তালাবন্ধ করে হয়রানি, হেনস্থা ও ভয়ভীতি দেখানো হয়। দেশের একজন সচেতন নাগরিক হিসেবে আমরা কেউ এটা মেনে নিতে পারি না।

তাই একজন সহকর্মী হিসেবে এমন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং বর্তমান সরকারের কাছে সকল সহকর্মীদের জীবনের নিরাপত্তা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের জোর দাবি জানাচ্ছি।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page