1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে নাইম হোসেন বাপ্পিকে ভাইস চেয়ারম্যান পদে দেখতে চায় তৃণমূল একুশে বইমেলায় মিলছে কাজী এনায়েত উল্লাহর ৯ বই মাহে রমজানে দেশবাসীকে বিএনপি নেতা জাকির হোসেনের শুভেচ্ছা ও সম্প্রীতির আহ্বান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হোসাইন মোহাম্মদ মনিরের শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাকির হোসেনের বার্তা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি সাহাদাত হোসেন রনির শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেজ’র শ্রদ্ধা খাদিজাতুল কুবরাকে প্রেম নিবেদন প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর

চেয়ারম্যানের ইন্ধনে প্রকৌশলীকে ফেরাতে কর্মকর্তা-কর্মচারীদের একাংশের মানববন্ধন

সংবাদ দাতার নাম
  • সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১৭৯ জন পড়েছেন
90

নিজস্ব প্রতিবেদক: বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নির্বাহী পরিচালকের চেয়ার দখল করায় তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাহাঙ্গীর আলম খানকে অবসরে পাঠিয়েছে কৃষি মন্ত্রণালয়। মঙ্গলবার সন্ধ্যায় কৃষি মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন কৃষি সচিব এমদাদ উল্লাহ মিয়ান। সরকারের এ সিদ্ধান্তের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারীদের একাংশকে মাঠে নামিয়েছেন চেয়ারম্যান ড. আসাদুজ্জামান। তারা বুধবার দুপুরে মানববন্ধন করেছেন বিএমডিএ কার্যালয়ের সামনে। পরে পুলিশ আসলে তারা চলে যায়।

Thank you for reading this post, don't forget to subscribe!

রবিবার রাজশাহীর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নির্বাহী পরিচালককে (ইডি) তার চেয়ার থেকে তুলে অফিস থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটে। জাহাঙ্গীর আলম খান ও কর্মচারীদের একটি গ্রুপ নির্বাহী পরিচালক শফিকুল ইসলামকে জোর করে তার চেয়ার থেকে তুলে অফিস থেকে বের করে দেন। এরপর ওই চেয়ারে বসেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাহাঙ্গীর আলম খান।

এ ঘটনার পর মঙ্গলবার মন্ত্রণালয় জাহাঙ্গীর আলম খানকে অবসরে পাঠায় কৃষি মন্ত্রণালয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী সমশের আলী, নির্বাহী প্রকৌশলী সেলিম রেজা, নির্বাহী প্রকৌশলী ও চেয়রাম্যানের ব্যক্তিগত কর্মকর্তা তরিকুল ইসলাম, কর্মচারী ইউনিয়নের সভাপতি মজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ প্রমুখ।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page