1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর স্মৃতিতে অম্লান মোস্তফা গোলাম কুদ্দুস প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হলেন মোহাম্মাদ আলী তোহা জন্মদিনে মানবিক উদ্যোগ: স্টাফদের মাঝে কম্বল বিতরণ করলেন ছাত্রদল নেতা শাহরিয়ার ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক হলেন বালিয়াকান্দির মোঃ রবিউল ইসলাম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নাইম হোসেন বাপ্পি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন নুর উদ্দিন তাপাদার তানিম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী গলাচিপার সন্তান আল মামুন

ঠাকুরগাঁওয়ে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টেশন কর্মশালা

সংবাদ দাতার নাম
  • সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ২০৩ জন পড়েছেন
56

সুজন স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁওয়ে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের জন্য ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

আগামী ১৫ মার্চ ঠাকুরগাঁওয়ে ২ লাখ ৩৬ হাজার ১শ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ উপলক্ষে সাংবাদিকদের জন্য ওরিয়েন্টেশন কর্মশালা সভায় এ তথ্য জানিয়েছে সিভিল সার্জন অফিস।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় সিভিল সার্জন অফিসের হল রুমে অনুষ্ঠিত এ সভায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের বিষয়ে আলোচনা করেন ঠাকুরগাঁও জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা: আবুল বাসার মোঃ সায়েদুজ্জামান।

এসময় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠু, সাধারণ সম্পাদক ফিরোজ আমিন সরকার, সাবেক সভাপতি মনসুর আলী, মেডিকেল অফিসার ডাঃ ইফতেখায়রুল ইসলাম, সিনিয়র সাংবাদিক ফজলে এমাম বুলবুল, সাপ্তাহিক সংগ্রামী বাংলার সম্পাদক আব্দুল লতিফ, রিপোটার্স ইউনিটির সভাপতি আব্দুল লতিফ লিটু সহ জেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিতি ছিলেন।

জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা: আবুল বাসার মোঃ সায়েদুজ্জামান জানান, আগামী ১৫ মার্চ সারা দেশের মত ঠাকুরগাঁওয়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এ ক্যাম্পেইনে জেলার পাঁচ উপজেলায় মোট ২ লাখ ৩৬ হাজার ১শ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী ২৬ হাজার ৬শ জন ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশু ২ লাখ ৯ হাজার ৫শ জন।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page