1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর স্মৃতিতে অম্লান মোস্তফা গোলাম কুদ্দুস প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হলেন মোহাম্মাদ আলী তোহা জন্মদিনে মানবিক উদ্যোগ: স্টাফদের মাঝে কম্বল বিতরণ করলেন ছাত্রদল নেতা শাহরিয়ার ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক হলেন বালিয়াকান্দির মোঃ রবিউল ইসলাম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নাইম হোসেন বাপ্পি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন নুর উদ্দিন তাপাদার তানিম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী গলাচিপার সন্তান আল মামুন

ঠাকুরগাঁওয়ে ভুয়া ইবতেদায়ী মাদ্রাসা: ব্যবস্থা গ্রহণের দাবিতে বিক্ষোভ, স্মারকলিপি

সংবাদ দাতার নাম
  • সময় : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ১০৮ জন পড়েছেন
25

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের বেগুনবাড়ী ইউনিয়নে ‘নতুন পাড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা’ নামের একটি ভুয়া প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Thank you for reading this post, don't forget to subscribe!

রোববার দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘নতুন পাড়া সচেতন গ্রামবাসী’ ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন এলাকাবাসী। পরে জেলা প্রশাসক ইসরাত ফারজানার মাধ্যমে শিক্ষা উপদেষ্টার কাছে স্মারকলিপি দেন তাঁরা।

বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়া গ্রামবাসী অভিযোগ করেন, ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের কথা শুনে স্থানীয় কয়েকজন ব্যক্তি ক্ষমতার অপব্যবহার করে ভুয়া প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন।

তাঁরা জানান, ১৯৯২ সালের দিকে আবুল বাশারসহ কয়েকজন ব্যক্তির নেতৃত্বে ‘নতুন পাড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা’ যাত্রা শুরু করে। পরবর্তী সময়ে সেটি দাখিল মাদ্রাসায় রূপান্তরিত হয় এবং ২০০২ সালে এমপিওভুক্ত হয়। ‘নতুন পাড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা’ দাখিল মাদ্রাসার অন্তর্ভুক্ত হলেও কাগজে-কলমে সেটি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা হিসেবে রয়েছে। বাস্তবে এর কোনো ভিত্তি নেই। সেখানে কোনো শিক্ষার্থী বা শিক্ষক নেই, এমনকি কোনো নির্ধারিত জায়গাও নেই।

গ্রামের বাসিন্দা বেলাল হোসেন বলেন, ‘নতুন পাড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা’ নামে এলাকায় কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নেই। জহিরুল ইসলাম নামের আরেক বাসিন্দা বলেন, ‘কতিপয় ব্যক্তি সম্পূর্ণ ভুয়া কাগজপত্র তৈরি করে এই অস্তিত্বহীন মাদ্রাসাটিকে জাতীয়করণের জন্য আবেদন করেছেন। এটা শুধু বেআইনি নয়, বরং সরকারি সম্পদ ও সুযোগ-সুবিধার চরম অপব্যবহার।’

ফারুক হোসেন নামের আরেক স্থানীয় বাসিন্দা বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে দেখছি, এই নামে এলাকায় কোনো মাদ্রাসা নেই। হঠাৎ করে জাতীয়করণের কথা শুনে কয়েকজন ব্যক্তি ভুয়া কাগজপত্র তৈরি করে মাদ্রাসাটিকে জাতীয়করণের জন্য আবেদন করেছেন। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং প্রশাসন ও শিক্ষা মন্ত্রণালয়ের কাছে এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।’

ঠাকুরগাঁও জেলা শিক্ষা কর্মকর্তা শাহীন আক্তার বলেন, ‘আমরা বিষয়টি শুনেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page