1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম
মাহে রমজানে দেশবাসীকে বিএনপি নেতা জাকির হোসেনের শুভেচ্ছা ও সম্প্রীতির আহ্বান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হোসাইন মোহাম্মদ মনিরের শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাকির হোসেনের বার্তা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি সাহাদাত হোসেন রনির শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেজ’র শ্রদ্ধা খাদিজাতুল কুবরাকে প্রেম নিবেদন প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর স্মৃতিতে অম্লান মোস্তফা গোলাম কুদ্দুস প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল

ঠাকুরগাঁওয়ের আউলিয়াপুরে ভিজিএফ এর চাল বিতরণ সম্পন্ন

সংবাদ দাতার নাম
  • সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ১৫২ জন পড়েছেন
94

সুজন ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে ভিজিএফ কর্মসূচির আওতায় দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ১০টায় ইউনিয়ন পরিষদের সামনে ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত এই চাউল ঈদ-উল-ফিতর ২০২৫ উপলক্ষে ২৩৫০ টি পরিবারের মাঝে বিতরণ করা হয়। প্রত্যেককে ১০ কেজি করে চাউল প্রদান করা হয়েছে। ইউনিয়নের গ্রাম পুলিশের তত্ত্বাবধানে নারী-পুরুষরা শৃঙ্খলার সাথে লাইনে দাঁড়িয়ে চাউল সংগ্রহ করেন।

ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হারুন-অর-রশিদ বলেন, আমরা গরিব ও অসহায় মানুষের হক যেন নিশ্চিতভাবে তাদের কাছে পৌঁছে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি। প্রতিটি বস্তায় ৩০ কেজি চাউল থাকায়, ৩ জন কার্ডধারীর মাঝে এক বস্তা চাউল বিতরণ করা হয়েছে।

চাউল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা ট্যাগ অফিসারের প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের সচিব, ইউনিয়নের ইউপি সদস্যগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সাংবাদিকরা।

সংশ্লিষ্টরা মনে করছেন, আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে বিতরণকৃত এই চাউল আউলিয়াপুর ইউনিয়নের দরিদ্র পরিবারের জন্য কিছুটা হলেও সহায়তা হিসেবে কাজ করবে।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page