1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম
গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে নাইম হোসেন বাপ্পিকে ভাইস চেয়ারম্যান পদে দেখতে চায় তৃণমূল একুশে বইমেলায় মিলছে কাজী এনায়েত উল্লাহর ৯ বই মাহে রমজানে দেশবাসীকে বিএনপি নেতা জাকির হোসেনের শুভেচ্ছা ও সম্প্রীতির আহ্বান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হোসাইন মোহাম্মদ মনিরের শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাকির হোসেনের বার্তা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি সাহাদাত হোসেন রনির শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেজ’র শ্রদ্ধা খাদিজাতুল কুবরাকে প্রেম নিবেদন প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর

বিএমডিএ’র আরও দুই কর্মকর্তা সাসপেন্ড, চেয়ারম্যানকে ভর্ৎসনা

সংবাদ দাতার নাম
  • সময় : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ১৫৫ জন পড়েছেন
65

নিজস্ব প্রতিবেদক: বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নির্বাহী পরিচালকের চেয়ার দখল করায় তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাহাঙ্গীর আলম খানকে অবসরে পাঠানোর পর আরও দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে কৃষি মন্ত্রণালয়। বৃহস্পতিবার সকালে কৃষি মন্ত্রণালয়ের সচিব এমদাদ উল্লাহ মিয়ান স্বাক্ষরিত অফিস আদেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন নির্বাহী প্রকৌশলী সেলিম রেজা ও সহকারী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আবুল কালাম আজাদ।

Thank you for reading this post, don't forget to subscribe!

এছাড়া ওইদিনের ঘটনা তদন্তে অতিরিক্ত সচিব আহমেদ ফয়সাল ইমামকে প্রধান করে ৬ সদস্যের কমিটি করা হয়েছে। বিএমডিএ’র পরিচালনা বোর্ডের সদস্য সাইফুল ইসলাম হিরক বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া কৃষি মন্ত্রণালয়ে এক বৈঠকে এসব ঘটনার জন্য চেয়ারম্যান ড. আসাদুজ্জামানকে ভর্ৎসনা করেন সচিব।

রবিবার রাজশাহীর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নির্বাহী পরিচালককে (ইডি) তার চেয়ার থেকে তুলে অফিস থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটে। জাহাঙ্গীর আলম খান ও কর্মচারীদের একটি গ্রুপ নির্বাহী পরিচালক শফিকুল ইসলামকে জোর করে তার চেয়ার থেকে তুলে অফিস থেকে বের করে দেন। এরপর ওই চেয়ারে বসেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাহাঙ্গীর আলম খান।

এ ঘটনার পর মঙ্গলবার মন্ত্রণালয় জাহাঙ্গীর আলম খানকে অবসরে পাঠায় কৃষি মন্ত্রণালয়।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page