1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম
মাহে রমজানে দেশবাসীকে বিএনপি নেতা জাকির হোসেনের শুভেচ্ছা ও সম্প্রীতির আহ্বান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হোসাইন মোহাম্মদ মনিরের শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাকির হোসেনের বার্তা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি সাহাদাত হোসেন রনির শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেজ’র শ্রদ্ধা খাদিজাতুল কুবরাকে প্রেম নিবেদন প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর স্মৃতিতে অম্লান মোস্তফা গোলাম কুদ্দুস প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল

রাজশাহী টেনিস প্রিমিয়ার লীগের খেলোয়াড় বাছাই সম্পন্ন

শাহিনুর রহমান সোনা, রাজশাহী
  • সময় : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ২৬২ জন পড়েছেন
125

রাজশাহী টেনিস প্রিমিয়ার লীগ-২০২৫ সালের খেলোয়াড় বাছাই অনুষ্ঠিত হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুর ১২ থেকে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত রাজশাহীর একটি অভিজাত রেস্টুরেন্টে এ বাছাইপর্ব অনুষ্ঠিত হয়।

বাছাইপর্বে রাজশাহীর কিং অফ সুলতানস্, আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ, অন্তর ইলেভেন ষ্টার, লোকাল ষ্টার, আতিফা ষ্টারস, ব্লেস বাউন্সার, রাজশাহী নোয়াবস ও ইত্যাদি ইলেকট্রনিক্স অর্থাৎ মোট ৮ টি টিম অংশগ্রহণ করে।

রাজশাহী টেনিস ক্রিকেটার এসোসিয়েশনের আয়োজনে এসময় এসোসিয়েশনের আহবায়ক বাসু প্রামানিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: পলাশ, সাধারণ সম্পাদক ফাহিম ফিরোজ, সদস্য তাইরান, রনি, রকি, মশিউর, সবুজ, অনিক, কাজল, রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ রাজশাহী মহানগরের সদস্য সচিব ইঞ্জি আরিফুজ্জামান আরিফ বলেন, আমরা সম্প্রতি রাজশাহীতে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের মহানগর কমিটি গঠন করেছি। এই কমিটির আমি সদস্য সচিব। আহ্বায়ক শাকিলা বানু এবং যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের উৎসব। আমরা আগামীতে রাজশাহীর ক্রীড়াঙ্গনে একটি সক্রিয় ভূমিকা রাখবো এবং গুনগত মান নিয়ে রাজশাহীর ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিয়ে যাবো। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান’র আদর্শকে ধারণকরে এবং মরহুম আরাফাত রহমান কোকো’র ক্রীড়াঙ্গনে ভূমিকাকে স্মরণ করে রাজশাহীতে এবং জাতীয় পর্যায়ে আমরা সুষ্ঠু ও সুন্দর ক্রীড়াঙ্গন তৈরী করতে একঝাঁক মেধাবী ও পরিশ্রমী খেলোয়ার নিয়ে মাঠে থাকবো ইনশাআল্লাহ।

Oplus_16908288

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page