1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর স্মৃতিতে অম্লান মোস্তফা গোলাম কুদ্দুস প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হলেন মোহাম্মাদ আলী তোহা জন্মদিনে মানবিক উদ্যোগ: স্টাফদের মাঝে কম্বল বিতরণ করলেন ছাত্রদল নেতা শাহরিয়ার ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক হলেন বালিয়াকান্দির মোঃ রবিউল ইসলাম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নাইম হোসেন বাপ্পি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন নুর উদ্দিন তাপাদার তানিম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী গলাচিপার সন্তান আল মামুন

জাতীয় পার্টির (জাপা) নতুন মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে জাতীয় পার্টি ফ্রান্স শাখার সাধারণ সম্পাদক ও জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাবিব খান ইসমাইলের শুভেচ্ছা

সংবাদ দাতার নাম
  • সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১৮৯ জন পড়েছেন
46

নিজস্ব প্রতিবেদক::

Thank you for reading this post, don't forget to subscribe!

জাতীয় পার্টির (জাপা) নতুন মহাসচিব হিসেবে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে নিয়োগ দিয়েছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের। সোমবার (৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী।

এক শুভেচ্ছা বার্তায় জাতীয় পার্টি ফ্রান্স শাখার সাধারণ সম্পাদক ও জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাবিব খান ইসমাইল তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তিনি আশা ব্যক্ত করেছেন শামীম হায়দার পাটোয়ারী সাহেব আশাকরি তার কর্তব্য সঠিক ভাবে পালন করবেন।

শামীম হায়দার পাটোয়ারী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং অতিরিক্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মহাসচিব হিসেবে তিনি দলের সাবেক মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুর স্থলাভিষিক্ত হলেন।

গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী প্রয়াত জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের উপদেষ্টা ছিলেন।

 

২০১৭ সালের ১৯ ডিসেম্বর গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা আহমেদ মারা যাওয়ার পর উপনির্বাচনে জাতীয় পার্টির মনোনয়নে ২০১৮ সালের ২২ মার্চ শামীম হায়দার পাটোয়ারী সংসদ সদস্য নির্বাচিত হন। পরে একই বছরের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি পুনরায় নির্বাচিত হন।

 

দলের দীর্ঘদিনের রাজনীতি এবং সাংগঠনিক অভিজ্ঞতার ওপর ভর করেই এবার তাঁকে মহাসচিবের দায়িত্ব দেওয়া হলো বলে দলীয় সূত্রে জানা গেছে।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page