1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম
পর্তুগাল বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার আশু রুগ মুক্তি কামনা ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু ঠাকুরগাঁওয়ে নয়া দিগন্তের ২১তম বর্ষপূর্তি উদযাপন কুষ্টিয়ায় এবারের জাতীয় পর্যায়ের লালন উৎসবে গাইলেন ঠাকুরগাঁওয়ের বাউল রুমা ঠাকুরগাঁওয়ে ‘কালবেলা’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে জাকের পার্টির সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত ভূল্লী থানায় ৩৫ পিস ট্যাপেন্ডালসহ যুবক আটক উত্তর ইতালি বিএনপি শাখা কমিটি দ্রুত বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান তারেক রহমানের সাক্ষাতকার বড় পর্দায় প্রদর্শন করলেন ছাত্রদল নেতা তারিক ভূল্লীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: গণমাধ্যমের ভূমিকায় তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনের গুরুত্ব

ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে ৫৯ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১২৩ জন পড়েছেন

ঠাকুরগাঁও  জেলা প্রতিনিধিঃ  ঠাকুরগাঁওয়ে নিয়মিত মাদকবিরোধী অভিযানে ৫৯ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ঠাকুরগাঁও।

রবিবার ( ৩ আগস্ট)  ঠাকুরগাঁওয়ে নিয়মিত অভিযান-০৫-এর অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পীরগঞ্জ উপজেলার চাঁদপুর এলাকা থেকে  আনছারুল হক (৪৯)-কে গ্রেফতার করা হয়।

অভিযানে তার কাছ থেকে ৫৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে পীরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

অভিযানে বাদী হিসেবে দায়িত্ব পালন করেন পরিদর্শক সবুজ চন্দ্র দেবনাথ।

পুরো অভিযানের তত্ত্বাবধানে  ছিলেন,  হারুন আর রশিদ, সহকারী পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ঠাকুরগাঁও।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, মাদকবিরোধী অভিযান নিয়মিত চলবে এবং মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের এই উদ্যোগ আরও জোরদার করা হবে।

মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানানো হয়েছে।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page