1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম
মাহে রমজানে দেশবাসীকে বিএনপি নেতা জাকির হোসেনের শুভেচ্ছা ও সম্প্রীতির আহ্বান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হোসাইন মোহাম্মদ মনিরের শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাকির হোসেনের বার্তা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি সাহাদাত হোসেন রনির শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেজ’র শ্রদ্ধা খাদিজাতুল কুবরাকে প্রেম নিবেদন প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর স্মৃতিতে অম্লান মোস্তফা গোলাম কুদ্দুস প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল

ঠাকুরগাঁওয়ে নিউরন নার্সিং শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮০ জন পড়েছেন
103

ঠাকুরগাঁও জেলা  প্রতিনিধি :ঠাকুরগাঁওয়ে নিউরন নার্সিং ইনস্টিটিউটের নতুন ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে এক বর্ণাঢ্য ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার (১৪ সেপ্টেম্বর)  সকালে  নিউরন নার্সিং  হলরুমে এ আয়োজন করা হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. ইফতে খায়রুল ইসলাম, মেডিকেল অফিসার, সিভিল সার্জন অফিস, ঠাকুরগাঁও।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাল হোসেন, পরিচালক, লিবার্টি স্কুল, ঠাকুরগাঁও।

এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষকবৃন্দ তোফায়েল হোসেন, নূর ইসলাম ও প্রকাশ চন্দ্র রায়।

অনুষ্ঠানে বক্তারা নতুন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, মানবসেবার মহৎ পেশা নার্সিংকে সঠিকভাবে গ্রহণ করতে হলে শৃঙ্খলা, দায়িত্ববোধ ও সততার বিকল্প নেই। তারা শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি নৈতিক শিক্ষা ও আধুনিক স্বাস্থ্যসেবার সাথে খাপ খাওয়াতে নিয়মিত প্রশিক্ষণ নেয়ার পরামর্শ দেন।

বক্তারা আরও বলেন, বর্তমানে দেশে ও বিদেশে দক্ষ নার্সের ব্যাপক চাহিদা রয়েছে। সঠিকভাবে পড়াশোনা ও প্রশিক্ষণ গ্রহণ করলে শিক্ষার্থীরা শুধু নিজের ক্যারিয়ার গড়তে পারবে না, বরং দেশের স্বাস্থ্যখাতেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। পরে শিক্ষার্থীরা নিজেদের অনুভূতি প্রকাশ করে এবং ভবিষ্যতে নার্সিং পেশার মাধ্যমে মানবসেবায় নিজেকে নিবেদিত করার প্রত্যয় ব্যক্ত করে।

এসময় ইনস্টিটিউটের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও অভিভাবকসহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page