1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
মাহে রমজানে দেশবাসীকে বিএনপি নেতা জাকির হোসেনের শুভেচ্ছা ও সম্প্রীতির আহ্বান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হোসাইন মোহাম্মদ মনিরের শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাকির হোসেনের বার্তা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি সাহাদাত হোসেন রনির শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেজ’র শ্রদ্ধা খাদিজাতুল কুবরাকে প্রেম নিবেদন প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর স্মৃতিতে অম্লান মোস্তফা গোলাম কুদ্দুস প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল

ইতালির বিভিন্ন প্রভিন্সে যুবদল কমিটি গঠনের লক্ষ্যে মনফালকনে গরিঝিয়া যুবদলের উদ্যোগে মতবিনিময় সভা

সংবাদ দাতার নাম
  • সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১৭৩ জন পড়েছেন
97

নিজস্ব প্রতিবেদক::

Thank you for reading this post, don't forget to subscribe!

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ইতালি কেন্দ্রীয় কমিটির নির্দেশে ইতালির বিভিন্ন প্রভিন্সে যুবদল কমিটি গঠনের লক্ষ্যে মনফালকনে গরিঝিয়া যুবদলের উদ্যোগে অদ্য রোজ রবিবার মনফালকনের স্থানীয় একটি রেস্টুরেন্টে যুবদলের প্রায় শতাধিকের অধিক নেতাকর্মী নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভাটি মনফালকনে গরিঝিয়া যুবদলের নেতা আলাদিনের সভাপতিত্বে এবং যুবদল নেতা শাহপরাণ খন্দকার এবং মিনহাজুল ইসলাম এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত হয়।হাফেজ আশরাফুল আরমান পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন।

 

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন যুবদল নেতা এমরান মিয়া,ইকবাল হোসেন,জান্নাত হোসাইন, রাজিব শেখ, তামিম ইসলাম তোহা, বাবু মোহাম্মদ, নাজমুল হাসান, সজিব মিয়া, কুতুব ইসলাম প্রমুখ।উক্ত মতবিনিময় সভায় যুবদলের নেতারা একটি শক্তিশালী কমিটি গঠন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।দীর্ঘ একযুগ পর ইতালি যুবদলের কমিটি অনুমোদন দেয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব আবদুল মোনায়েম এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাহিদকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

পাশাপাশি ইতালি যুবদলের নবনির্বাচিত সভাপতি জনাব জাকির হোসেন গণি এবং সাধারণ সম্পাদক জনাব ওমর ফারুককে মনফালকনে গরিঝিয়া যুবদলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। মতবিনিময় সভায় উপস্থিত মনফালকনে গরিঝিয়া যুবদলের সকল নেতাকর্মীরা একবাক্যে ওয়াদাবদ্ধ হন, বিগতদিনে যেভাবে মনফালকনে গরিঝিয়া বিএনপি ইতালিতে সাংগঠনিকভাবে তাদের ভূমিকা রেখেছে ইনশাআল্লাহ আগামিতে মনফালকনে গরিঝিয়া যুবদলও সাংগঠনিকভাবে সেইরকম ভূমিকা রাখবে।পরিশেষে আগামি জাতীয় নির্বাচনে মনফালকনে গরিঝিয়া যুবদল তাদের শক্তিশালী সাংগঠনিক ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করে অনুষ্ঠানটি শেষ করেন।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page