1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম
গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে নাইম হোসেন বাপ্পিকে ভাইস চেয়ারম্যান পদে দেখতে চায় তৃণমূল একুশে বইমেলায় মিলছে কাজী এনায়েত উল্লাহর ৯ বই মাহে রমজানে দেশবাসীকে বিএনপি নেতা জাকির হোসেনের শুভেচ্ছা ও সম্প্রীতির আহ্বান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হোসাইন মোহাম্মদ মনিরের শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাকির হোসেনের বার্তা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি সাহাদাত হোসেন রনির শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেজ’র শ্রদ্ধা খাদিজাতুল কুবরাকে প্রেম নিবেদন প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর

ভূল্লীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: গণমাধ্যমের ভূমিকায় তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনের গুরুত্ব

সংবাদ দাতার নাম
  • সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ২৫১ জন পড়েছেন
134

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার  ভূল্লীতে তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গনমাধ্যম কর্মীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

ঠাকুরগাঁও জেলা হেযবুত তওহীদের আয়োজনে সোমবার (১৩ অক্টোবর) স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করেছে।

ভূল্লী প্রেসক্লাব হলরুমে অনুষ্ঠিত এই বৈঠকের বিষয় ছিল ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা’।

হেযবুত তওহীদ রংপুর জেলার সভাপতি আব্দুল কুদ্দুস শামীম বৈঠকে বলেন, “একটি শান্তিময় ও অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থেকে কাজ করলে সমাজে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে। তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থা সকল নাগরিকের সমান অধিকার, ন্যায়বিচার, বাকস্বাধীনতা এবং নিরাপত্তা নিশ্চিত করবে।”

তিনি আরও বলেন, “মানবজাতির জন্য আল্লাহ প্রদত্ত জীবনব্যবস্থা একমাত্র পরিপূর্ণ সমাধান। এই রাষ্ট্রব্যবস্থায় গণমাধ্যম সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে পারবে এবং সমাজের দর্পণ হিসেবে সমাজকে গঠনমূলক দিকনির্দেশনা দেবে।”

বৈঠকে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের ঠাকুরগাঁও জেলা সভাপতি সোহেল শেখ, সহ-সভাপতি রাকিব হাসান, সাধারণ সম্পাদক মানিক সরকার, সঞ্চালনা করেন ফাহিম হোসাইন এবং স্থানীয় গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। সাংবাদিকরা এই উদ্যোগকে সময়োপযোগী হিসেবে দেখেছেন এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে একযোগে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page