1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম
প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর স্মৃতিতে অম্লান মোস্তফা গোলাম কুদ্দুস প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হলেন মোহাম্মাদ আলী তোহা জন্মদিনে মানবিক উদ্যোগ: স্টাফদের মাঝে কম্বল বিতরণ করলেন ছাত্রদল নেতা শাহরিয়ার ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক হলেন বালিয়াকান্দির মোঃ রবিউল ইসলাম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নাইম হোসেন বাপ্পি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন নুর উদ্দিন তাপাদার তানিম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী গলাচিপার সন্তান আল মামুন

জন্মদিনে মানবিক উদ্যোগ: স্টাফদের মাঝে কম্বল বিতরণ করলেন ছাত্রদল নেতা শাহরিয়ার

সংবাদ দাতার নাম
  • সময় : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
  • ২৫ জন পড়েছেন
64

জবি প্রতিনিধি ::

Thank you for reading this post, don't forget to subscribe!

 

জন্মদিন মানেই কেক কাটা আর আনন্দ আয়োজন। তবে সেই চেনা ধারার বাইরে গিয়ে নিজের জন্মদিনটি ভিন্নভাবে উদযাপন করলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন। শীতের তীব্রতায় কষ্টে থাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের পাশে দাঁড়িয়ে তিনি মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন।

 

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শাহরিয়ার হোসেনের ব্যক্তিগত উদ্যোগে এবং শাখা ছাত্রদলের সহযোগিতায় অর্ধশতাধিক কর্মচারীর মাঝে কম্বল বিতরণ করা হয়।

 

কম্বল পেয়ে এক কর্মচারী বলেন, “এই শীতে আমাদের কথা কেউ ভাবেনি। ছাত্রনেতারা আমাদের পাশে দাঁড়িয়েছেন, এটাই অনেক বড় প্রাপ্তি।”

 

কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল। তিনি বলেন, ছাত্রদল শুধু রাজনৈতিক অধিকার আদায়ের সংগঠন নয়, সামাজিক দায়িত্ব থেকেও মানুষের পাশে দাঁড়ায়। জন্মদিনে কর্মচারীদের জন্য এই উদ্যোগ সংগঠনের নেতাকর্মীদের অনুপ্রেরণা জোগাবে বলেও মন্তব্য করেন তিনি।

 

শাখা ছাত্রদলের সদস্য সচিব সামসুল আরেফিন বলেন, শহীদ জিয়ার আদর্শই হলো মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখা। বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা প্রতিদিন নীরবে শিক্ষার্থীদের সেবা দিয়ে যান। তাদের হাতে শীতবস্ত্র তুলে দিতে পেরে তারা আনন্দিত।

 

নিজের অনুভূতি জানিয়ে মো. শাহরিয়ার হোসেন বলেন, “শীতের প্রকোপ বাড়ায় অনেক স্টাফ কষ্টে আছেন। মনে হয়েছে, আনুষ্ঠানিকভাবে জন্মদিন উদযাপনের চেয়ে তাদের মুখে একটু হাসি ফোটানোই বেশি আনন্দের। ভবিষ্যতেও সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করব।”

 

অনুষ্ঠানে শাখা ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page