1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম
মাহে রমজানে দেশবাসীকে বিএনপি নেতা জাকির হোসেনের শুভেচ্ছা ও সম্প্রীতির আহ্বান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হোসাইন মোহাম্মদ মনিরের শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাকির হোসেনের বার্তা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি সাহাদাত হোসেন রনির শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেজ’র শ্রদ্ধা খাদিজাতুল কুবরাকে প্রেম নিবেদন প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর স্মৃতিতে অম্লান মোস্তফা গোলাম কুদ্দুস প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল

নড়াইলে হত্যা মামলার প্রধান আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ৩

জেলা প্রতিনিধি নড়াইল
  • সময় : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১
  • ৫০৪ জন পড়েছেন
46

নড়াইল শহর সংলগ্ন সীমাখালী এলাকায় বাস চালক লিয়াকত সিকদার (৫২) হত্যা মামলার প্রধান আসামি আউড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পলাশ মোল্যাসহ (৪৪) তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার প্রবীর কুমার রায়।

Thank you for reading this post, don't forget to subscribe!

গ্রেফতারকৃত অন্য আসামিরা হলেন-সীমাখালী গ্রামের রুবেল শেখ (৩০) এবং একই গ্রামের গোপীনাথ গুহ গোপী (৩০)। ঢাকার মোহাম্মদপুর থানা এলাকা থেকে গত সোমবার রাতে তাদের গ্রেফতার করা হয়। এছাড়া হত্যাকান্ডে ব্যবহৃত দু’টি ধারালো অস্ত্র আসামি পলাশ মোল্যার বাড়ির পাশের ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ। তবে সাংবাদিকদের সামনে আসামিদের হাজির করা হয়নি।

এর আগে এ মামলার অপর আসামি সীমাখালী গ্রামের নাসিম সিকদারকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সুপার জানান, তারা হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
মামলার বাদি নিহতের স্ত্রী আসমা খাতুন জানান, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে তার স্বামী লিয়াকত সিকদারকে হত্যা করেছে আসামিরা। এ হত্যাকান্ডে ১৭জনকে আসামি করা হয়। এছাড়া অজ্ঞাতনামা ৪ থেকে ৫জনকে আসামি করা হয়েছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৮ আগস্ট রাত ৮টার দিকে নড়াইল শহর সংলগ্ন সীমাখালী এলাকায় সড়কের পাশ থেকে বাস চালক লিয়াকত সিকদারের মরদেহ উদ্ধার করে পুলিশ। #

নড়াইল/প্রতিদিনের সময়/জা

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page