1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
মাহে রমজানে দেশবাসীকে বিএনপি নেতা জাকির হোসেনের শুভেচ্ছা ও সম্প্রীতির আহ্বান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হোসাইন মোহাম্মদ মনিরের শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাকির হোসেনের বার্তা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি সাহাদাত হোসেন রনির শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেজ’র শ্রদ্ধা খাদিজাতুল কুবরাকে প্রেম নিবেদন প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর স্মৃতিতে অম্লান মোস্তফা গোলাম কুদ্দুস প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল

নড়াইলে অস্ত্র মামলায় ১জনের যাবজ্জীবন কারাদন্ড

জেলা প্রতিনিধি নড়াইল
  • সময় : সোমবার, ২৪ জানুয়ারি, ২০২২
  • ৪০৩ জন পড়েছেন
44

নড়াইলে অস্ত্র মামলায় নাছির শেখ নামে একজনের যাবজ্জীবন কারাদন্ডাদেশের রায় দিয়েছেন আদালত। এ মামলার অপর ২ আসামীকে বেকসুর খালাস প্রদান করা হয়। সে যশোর জেলার অভয়নগরের ধুলগ্রামের মোঃ তসির শেখের পুত্র। আজ সোমবার নড়াইল জেলা ও দায়রা জজ মুন্সী মোঃ মশিয়ার রহমান এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট ইমদাদুল ইসলাম।

Thank you for reading this post, don't forget to subscribe!

মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালে ডিসেম্বর মাসের ৩ তারিখে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশের এস,আই, মোঃ রেজাইল করিমের নেতৃত্বে একদল পুলিশ মাদক ও অস্ত্র উদ্ধান অভিযান পরিচালনোর সময় গোপন সংবাদের ভিত্তিতে সীতারামপুর ব্রীজের উপর থেকে যশোর এর দিক থেকে আসা একটি মোটর সাইকেলের গতিরোধ করলে সে জোরে চালিয়ে নড়াইল শহরের দিকে চলে যায়, এসময় পুলিশ সদস্যরা ধাওয়া করে এবং কন্টোল রুম সহ গোয়েন্দা পুলিশের অন্যান্য টিমকে মোটর সাইকেলটি আটকের জন্য বলে।

পরে বিকাল ৫ টা ২০ মিনিটের দিকে নড়াইল শহরের বউ বাজার এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় নাছির শেখসহ ২জনকে একটি ইয়ামা এফজেড মোটর সাইকেলসহ গ্রেফতার করে। স্বাক্ষীগনের সামনে তাদের দেহ তল্লাশী করে ১ জনের নিকট থেকে ১টি বিদেশী পিস্তল,১টি ম্যাগজিন,৭ রাউন্ড ৯ এম,এম গুলি উদ্ধার করে। এ সময় ইয়ামা এফ জেড মোটর সাইকেল,১টি হেলমেট ও একটি জ্যাকেট জব্দ করা হয়। এ ব্যাপারে সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।

উপযুক্ত সাক্ষ্য প্রমান শেষে বিজ্ঞ বিচারক আসামীর অনুপস্থিতিতে মোঃ নাছির শেখকে যাবজ্জীবন কারাদন্ডের রায় ঘোষানা করেন। মামলার অপর দুই আসামী একই এলাকার মোঃ বায়েজীদ ও মফিজ সর্দারকে বেকসুর খালাস প্রদান করেন।#

নড়াইল প্রতিনিধি/জা

 

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page