
নাগরপুর(টাঙ্গাইল) প্রতিনিধি
Thank you for reading this post, don't forget to subscribe!টাঙ্গাইলের নাগরপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিশেষ বর্ধিত কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলা হল রুমে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবর আল মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেনের পরিচলনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
বর্ধিত সভায় আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক ফরিদুর রহমান খান ইরান, সদস্য নাবিলা নুহাত চৈতী, শারাফাত উল্লাহ্ , টাঙ্গাইল জেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি মির্জা আনোয়ার হোসেন বাবুল, সাধারন সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন প্রমুখ। এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক লীগ ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।