1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
খাদিজাতুল কুবরাকে প্রেম নিবেদন প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর স্মৃতিতে অম্লান মোস্তফা গোলাম কুদ্দুস প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হলেন মোহাম্মাদ আলী তোহা জন্মদিনে মানবিক উদ্যোগ: স্টাফদের মাঝে কম্বল বিতরণ করলেন ছাত্রদল নেতা শাহরিয়ার ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক হলেন বালিয়াকান্দির মোঃ রবিউল ইসলাম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নাইম হোসেন বাপ্পি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন নুর উদ্দিন তাপাদার তানিম

প্রকৌশলী হওয়ার স্বপ্ন মেধাবী স্নিগ্ধার

সংবাদ দাতার নাম
  • সময় : বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৫৫৪ জন পড়েছেন
51

শাহিনুর রহমান সোনা, রাজশাহীঃ উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ ৫ পেয়েছেন রাজশাহীর সুরাইয়া আক্তার স্নিগ্ধা। দেশ সেরা রাজশাহী কলেজ থেকে বিজ্ঞান বিভাগে পরীক্ষায় অংশ নিয়েছিলেন তিনি। মেধাবী স্নিগ্ধার লালিত স্বপ্ন- অদম্যতার এ ধারা অব্যাহত রেখে নিজেকে গড়ে তুলবেন একজন প্রতিষ্ঠিত প্রকৌশলী হিসেবে।

Thank you for reading this post, don't forget to subscribe!

বুধবার দুপুরে নিজের ফেসবুক আইডি থেকে পোস্ট করে এই তথ্য জানিয়েছেন স্নিগ্ধার বাবা ও রাজশাহী সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি। ফেসবুকে মেয়ের সাফল্যের কথা তুলে ধরে সবার কাছে দোয়াও চেয়েছেন তিনি। স্নিগ্ধার এমন সাফল্যে তাকে প্রশংসায় ভাসাচ্ছেন পরিবার, বন্ধু-বান্ধব ও আত্মীস্বজনরা।

কেমন লাগছে জানতে চাইলে সুরাইয়া আক্তার স্নিগ্ধা বলেন, আমি অনেক খুশি। ভালো রেজাল্টের পেছনের কারিগর আমার মা-বাবা। তাদের থেকে জীবনের জন্য যে শৃঙ্খলাবোধ শিখেছি; সেটিই এই সাফল্যের প্রধান বাহক। আজকের খুশীর দিনে আমি আমার সকল শিক্ষককে স্মরণ করছি শ্রদ্ধাচিত্তে, যাঁরা আমাকে এখানে আসতে সর্বাত্বক সহযোগিতা করেছেন।

কোন স্বপ আছে কিনা- জানতে চাইলে স্নিগ্ধা বলেন, সেটি এখনো সেভাবে ঠিক করতে পারিনি। তবে প্রকৌশলী হওয়াটা আমার ছোটবেলার শখ। সেই লক্ষ্যেই পড়াশুনো করছি। সবাই দোয়া করবেন।

বুধবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার পর প্রকাশিত হয়েছে ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারীদের পরীক্ষার ফলাফল। প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে শিক্ষামন্ত্রী দীপু মনি ও বোর্ডের চেয়ারম্যানরা নিজ নিজ বোর্ডের ফলাফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন। এ বছর অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১১ লাখ ৭৭ হাজার ৩৮৭ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১০ লাখ ১১ হাজার ৯৮৭ জন। পাশের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page