1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম
প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর স্মৃতিতে অম্লান মোস্তফা গোলাম কুদ্দুস প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হলেন মোহাম্মাদ আলী তোহা জন্মদিনে মানবিক উদ্যোগ: স্টাফদের মাঝে কম্বল বিতরণ করলেন ছাত্রদল নেতা শাহরিয়ার ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক হলেন বালিয়াকান্দির মোঃ রবিউল ইসলাম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নাইম হোসেন বাপ্পি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন নুর উদ্দিন তাপাদার তানিম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী গলাচিপার সন্তান আল মামুন

ঠাকুরগাঁওয়ে বগুলাডাঙ্গী উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সংবাদ দাতার নাম
  • সময় : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ৪৫৪ জন পড়েছেন
26

সুজন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানাস্থ বগুলাডাঙ্গী উচ্চ বিদ্যালয়ে প্রতি বছরের ন্যায় এবারও ২ (দুই)দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকাল ৪.৩০ মিনিটে পুরস্কার বিতরণ খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বগুলাডাঙ্গী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান নুর ই-আলম সিদ্দিকী মুক্তি সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেনঃ ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড অরুনাংশু দত্ত টিটো।

গেষ্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভূল্লী ডিগ্রি কলেজের অধ্যক্ষ জুলফিকার আলী এবং ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আতিকুর রহমান।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক জেলা পরিষদ সদস্য রওশনুল হক তুষার, বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান, বিদ্যলয়ের প্রধান শিক্ষক দীপেন্দ্র নাথ রায়, ভূল্লী প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক সুজন আলী, সদস্য ওমর ফারুক প্রমুখ।

এ সময় খেলা ধুলায় অংশ গ্রহনকারী ১ম, ২য় ও ৩য় স্থান পাওয়া শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। নানা ধরনের খেলা দেখতে এবং খেলায় অংশ গ্রহন করতে শতভাগ শিক্ষার্থী উপস্থিত ছিলেন, এক বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিপেন্দ্র নাথ বলেন এ বিদ্যালয়ে নুর এ আলম সিদ্দিকী মুক্তি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা অবস্থায় অনেক উন্নয়ন হয়েছে, দ্বিতল ভবন, মাঠে মাটি ভরানো সহ স্কুলের সার্বিক অবস্থার অনেক কিছু পরিবর্তন হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে অরুনাংশু দত্ত টিটো বলেন এ স্কুলটি আগের তুলনায় অনেক ভালো অবস্থানে রয়েছে এবং উন্নয়নের ক্ষেত্রে আমি সার্বিক সহযোগিতা করবো।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page