1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে নাইম হোসেন বাপ্পিকে ভাইস চেয়ারম্যান পদে দেখতে চায় তৃণমূল একুশে বইমেলায় মিলছে কাজী এনায়েত উল্লাহর ৯ বই মাহে রমজানে দেশবাসীকে বিএনপি নেতা জাকির হোসেনের শুভেচ্ছা ও সম্প্রীতির আহ্বান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হোসাইন মোহাম্মদ মনিরের শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাকির হোসেনের বার্তা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি সাহাদাত হোসেন রনির শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেজ’র শ্রদ্ধা খাদিজাতুল কুবরাকে প্রেম নিবেদন প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর

ঠাকুরগাঁওয়ে মুক্তিযুদ্ধে গণহত্যা-গণকবর বিষয়ে তৃণমূল গবেষণায় অবদান রাখায় সম্মাননা প্রদান

সংবাদ দাতার নাম
  • সময় : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ৫৬১ জন পড়েছেন
মুক্তিযুদ্ধে গণহত্যা-গণকবর বিষয়ে তৃণমূল গবেষণায় অবদান রাখায় ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে গবেষক ফারজানা হককে সংবর্ধনা দেওয়া হয়েছে।
94

ঠাকুরগাঁও প্রতিনিধি : মুক্তিযুদ্ধে গণহত্যা-গণকবর বিষয়ে তৃণমূল গবেষণায় অবদান রাখায় ঠাকুরগাঁওয়ের গবেষক ফারজানা হককে সংবর্ধনা দেওয়া হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

শনিবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এই সংবর্ধনা প্রদান করা হয়।

আকচা ইউনিয়ন পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে তৃণমূল পর্যায়ে গবেষণায় অবদান রাখায় আকচা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে গবেষক ফারজানা হকের হাতে স্বীকৃতি স্বরুপ সম্মাননা স্মারক তুলে দেন চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন।

পরে গণহত্যা-নির্যাতন মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্র থেকে প্রকাশিত ফারজানা হকের লেখা ফাড়াবাড়ি হাট গণহত্যা, আদর্শ বাজার গণহত্যা এবং জাঠিভাঙ্গা গণহত্যা শিরোনামে দুটি বই প্রকাশিত তিনটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে তুলে দেয়া হয়।

এসময় আকচা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য শামীম হোসেন, সাবেক ইউপি সদস্য মখলেসুর রহমান, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ফারজানা হক ১৯৭১: গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘরের একজন গবেষক। তিনি গণহত্যা সম্পর্কিত ৩২টি স্মারক ১৯৭১: গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘরে দান করেছেন।
বর্তমানে তিনি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে শহিদ এবং বুদ্ধিজীবীদের নিয়ে কাজ করছেন।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page