
সুজন স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁও সদর উপজেলার ৫নং বালিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে উপ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উপ নির্বাচনে সদস্য পদে তিনজন প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে টিউবওয়েল মার্কা নিয়ে বিজয়ী হন এনামুল হক।
Thank you for reading this post, don't forget to subscribe!রবিবার (২৮ এপ্রিল) সকাল হতে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন চলে। ওয়ার্ডের দুই হাজার ৮৯২ ভোটারের মধ্যে এক হাজার ৭০২ ভোটার তাদের নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ১৯ টি ভোট বাতিল বলে গণ্য হয়েছে।
প্রাপ্ত ভোটের মধ্যে এনামুল হক টিউবওয়েল মার্কায় ৯০৬ ভোট পেয়ে বিজয়ী হয়। নিকটতম প্রতিদ্বন্দ্বী রুবিনা আক্তার ফুটবল মার্কায় পেয়েছেন ৫৭১, দুলাল তালা মার্কায় পেয়েছেন ২০১ ও নুর আলীন মোরগ মার্কায় পেয়েছেন ০৫ ভোট।
প্রিজাইটিং ও ঠাকুরগাঁও অগ্রণী ব্যাংক স্টেশন রোড শাখার অফিসার মাসুদুর রহমান ভোট গনণা শেষে সকলের উপস্থিতিতে নির্বাচনের ফলাফল ঘোষনা করেন।
প্রসঙ্গত; উল্লেখিত ওয়ার্ডের নির্বাচিত সদস্য আব্দুল মজিদ মৃত্যুবরণ করায় ওয়ার্ডটি শূন্য ঘোষনা করেন নির্বাচন কমিশন।