1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন হোসাইন মোহাম্মদ মনির দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাকির হোসেন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন হাবিব খান গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে নাইম হোসেন বাপ্পিকে ভাইস চেয়ারম্যান পদে দেখতে চায় তৃণমূল একুশে বইমেলায় মিলছে কাজী এনায়েত উল্লাহর ৯ বই মাহে রমজানে দেশবাসীকে বিএনপি নেতা জাকির হোসেনের শুভেচ্ছা ও সম্প্রীতির আহ্বান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হোসাইন মোহাম্মদ মনিরের শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাকির হোসেনের বার্তা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি সাহাদাত হোসেন রনির শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেজ’র শ্রদ্ধা

দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাকির হোসেন

সংবাদ দাতার নাম
  • সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ১৮ জন পড়েছেন
46

প্রবাস ও দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, মিলান শাখা ইতালি’র নেতা জাকির হোসেন। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ‘মাসব্যাপী সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর মুসলমানদের জীবনে শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে। ঈদ ধনী-গরিব সব শ্রেণির মুসলমানদের মধ্যে নিবিড় ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে।’ তিনি ঈদের দিনে সকল ভেদাভেদ ভুলে মানুষে মানুষে দয়া, সৌভ্রাতৃত্ব, সাম্য, ঐক্য ও ভালোবাসার সেতুবন্ধন তৈরির আহ্বান জানান। একটি হিংসা ও বিদ্বেষমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং সমাজের অবহেলিত, বঞ্চিত, নির্যাতিত ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। তিনি দেশবাসীর সুখ-শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও নিরাপদ জীবন কামনা করেন। তিনি আরো বলেন, ঈদ এমন একটি নির্মল আনন্দের আয়োজন যেখানে মানুষ আত্নশুদ্ধির জন্য পরস্পরের মিলন বন্ধনের ঐক্যবদ্ধ হওয়া এবং খুশী সমভাগাভাগি করে নেওয়া। নিজেদের অতীত জীবনের সব পাপ-কুলুশতা থেকে মুক্ত হয়ে পবিত্র অনুভুতি ধারন করেই পুর্নতা লাভ করে পবিত্র ঈদের খুশী। ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। এখানে হিংসা-বিদ্বেষ, হানাহানির কোনও স্থান নেই। মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহাবস্থান, পরমতসহিষ্ণুতা ও সাম্যসহ বিশ্বজনীন কল্যাণকে ইসলাম ধারণ করে। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির মূলবন্ধন পরিব্যক্তি লাভ করুক—এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা। তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান তারণ্যের অহংকার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ঐক্যবদ্ধ ভাবে আমরা বিএনপি জনগণের সেবায় নিয়োজিত রয়েছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ। তিনি পরিশেষে বার বার নির্বাচিত প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। সকলের জীবনে বয়ে আনুক ঈদের খুশী, দূর হউক সকল কুলশতা ও জটিলতা। আল্লাহ সবাইকে মাফ করুন, হেফাজত করুন-আমিন।

Thank you for reading this post, don't forget to subscribe!

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা