1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম
পর্তুগাল বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার আশু রুগ মুক্তি কামনা ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু ঠাকুরগাঁওয়ে নয়া দিগন্তের ২১তম বর্ষপূর্তি উদযাপন কুষ্টিয়ায় এবারের জাতীয় পর্যায়ের লালন উৎসবে গাইলেন ঠাকুরগাঁওয়ের বাউল রুমা ঠাকুরগাঁওয়ে ‘কালবেলা’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে জাকের পার্টির সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত ভূল্লী থানায় ৩৫ পিস ট্যাপেন্ডালসহ যুবক আটক উত্তর ইতালি বিএনপি শাখা কমিটি দ্রুত বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান তারেক রহমানের সাক্ষাতকার বড় পর্দায় প্রদর্শন করলেন ছাত্রদল নেতা তারিক ভূল্লীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: গণমাধ্যমের ভূমিকায় তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনের গুরুত্ব

ঠিকাদার আমিনুর রহমান ফেকু’র দাফন সম্পন্ন

সংবাদ দাতার নাম
  • সময় : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৩২০ জন পড়েছেন

রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহী নগরীর রেশমপট্টি এলাকার সাবেক প্রথম শ্রেনীর ঠিকাদার আমিনুর রহমান ফেকু (৫৬) শুক্রবার (১৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫ টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বিকাল ৫ টায় টিকাপাড়া ঈদগাহে জানাজা শেষে তাঁকে টিকাপাড়া গোরস্থানে সমাহিত করা হয়েছে ।

জানাজা নামাজে রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জেলা জাসদ সভাপতি প্রদীপ মৃধা, মহানগর জাসদ সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিবলী, সাধারণ সম্পাদক আমিরুল কবির বাবু, সাবেক কাউন্সিলর রবিউল আলম মিলু সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

মৃত্যকালে তিনি স্ত্রী ও এক মেয়ে সহ আত্মীয়স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।

উল্লেখ্য, তিনি ইনকাম ট্যাক্সের পেশকার প্রয়াত হাবিবুর রহমানের সেজ ছেলে এবং ৮০’র দশকের ছাত্রনেতা ও জাসদ নেতা সাহরিয়ার রহমান সন্দেশ এর সেজ ভাই। তাঁর অন্য ভাইদের মধ্যে বড় ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সিনিয়র ফিল্ড অফিসার মরহুম শফিউর রহমান কাজল ও মেজ ভাই বিএভিএস এর সাবেক সিনিয়র অফিসার ফজলুর রহমান।

তাঁর মৃত্যুতে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জাসদ রাজশাহী মহানগর সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিবলী, সাধারণ সম্পাদক আমিরুল কবির বাবু, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, সাংবাদিক সংগঠন বিএমএসএফ সভাপতি আবু কাওসার মাখন, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, আরজেএফ সভাপতি শাহিনুর রহমান সোনা, সাধারণ সম্পাদক আল আমিন হোসেন, মানবাধিকার সাংবাদিক সংগঠন আইএইচসিআরএফ সভাপতি মিজানুর রহমান পাইলট, সাধারণ সম্পাদক সাগর নোমানী সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন শোক জানিয়েছেন।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page