1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম
পর্তুগাল বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার আশু রুগ মুক্তি কামনা ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু ঠাকুরগাঁওয়ে নয়া দিগন্তের ২১তম বর্ষপূর্তি উদযাপন কুষ্টিয়ায় এবারের জাতীয় পর্যায়ের লালন উৎসবে গাইলেন ঠাকুরগাঁওয়ের বাউল রুমা ঠাকুরগাঁওয়ে ‘কালবেলা’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে জাকের পার্টির সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত ভূল্লী থানায় ৩৫ পিস ট্যাপেন্ডালসহ যুবক আটক উত্তর ইতালি বিএনপি শাখা কমিটি দ্রুত বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান তারেক রহমানের সাক্ষাতকার বড় পর্দায় প্রদর্শন করলেন ছাত্রদল নেতা তারিক ভূল্লীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: গণমাধ্যমের ভূমিকায় তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনের গুরুত্ব

নাগরপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন পালিত

মাসুদ রানা, নাগরপুর প্রতিনিধি
  • সময় : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৩০২ জন পড়েছেন

নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি

নানা আয়োজনের মধ্য দিয়ে টাঙ্গাইলের নাগরপুরে প্রধানমন্ত্রী  শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন পালিত হয়েছে। মঙ্গলবার সকালে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে র‍্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সকালে উপজেলা আওয়ামীলীগের নেতৃত্বে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন সহ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন ও কেক কাটার মধ্য দিয়ে দিনেটি পালন করেন। দলীয় কার্যালয় থেকে এক বিশাল র‍্যালী বের হয়ে উপজেলা শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়ামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. কুদরত আলীর পরিচলনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভপতি মতিউর রহমান মতি , যুগ্ন সাধারন সম্পাদক আব্দুস সবুর, সৈয়দ নাজমুল হক তপন, সদস্য বীর মুক্তিযোদ্ধা লক্ষ্মী কান্ত সাহা প্রমুখ। আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়। পরে উপস্থিত সকলকে মিষ্টিমুখ করানো হয়।

 

এ সময় বক্তরা বলেন ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের প্রবক্তা শেখ হাসিনা ১৯৮১ সালে আওয়ামী লীগের নেতৃত্ব গ্রহণ করেন। দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর ১৯৯৬ সালে প্রথম সরকার গঠন করেন। এরপর ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে চতুর্থবারের মতো নির্বাচনে জয়লাভ করে দেশ পরিচালনা করছেন তিনি। শিক্ষা জীবনের বিভিন্ন স্তর পেরিয়ে ১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন তিনি। ১৯৬৮ সালে পরমাণুবিজ্ঞানী ড.ওয়াজেদ মিয়ার সাথে শেখ হাসিনার বিয়ে হয়। তার দুই সন্তান সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলও নিজ নিজ কর্মক্ষেত্রে আজ প্রতিষ্ঠিত। জাতীয় জীবনের বহুক্ষেত্রে অভাবনীয় সাফল্য অর্জন করেছেন শেখ হাসিনা। উল্লেখ্য ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন শেখ হাসিনা।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page