1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম
পর্তুগাল বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার আশু রুগ মুক্তি কামনা ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু ঠাকুরগাঁওয়ে নয়া দিগন্তের ২১তম বর্ষপূর্তি উদযাপন কুষ্টিয়ায় এবারের জাতীয় পর্যায়ের লালন উৎসবে গাইলেন ঠাকুরগাঁওয়ের বাউল রুমা ঠাকুরগাঁওয়ে ‘কালবেলা’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে জাকের পার্টির সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত ভূল্লী থানায় ৩৫ পিস ট্যাপেন্ডালসহ যুবক আটক উত্তর ইতালি বিএনপি শাখা কমিটি দ্রুত বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান তারেক রহমানের সাক্ষাতকার বড় পর্দায় প্রদর্শন করলেন ছাত্রদল নেতা তারিক ভূল্লীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: গণমাধ্যমের ভূমিকায় তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনের গুরুত্ব

লোহাগড়ায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত

মো জান্নাতুল বিশ্বাস নড়াইল
  • সময় : বুধবার, ১২ জানুয়ারি, ২০২২
  • ৩৪৯ জন পড়েছেন
লোহাগড়ায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত

লোহাগড়ায় বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড নিয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ জানুয়ারি) বিকেলে লোহাগড়া উপজেলার পদ্মবিলা গ্রামে জেলা তথ্য অফিসের আয়োজনে এ মহিলা সমাবেশ আয়োজন করা হয়।

জেলা তথ্য অফিসার ইব্রাহিম আল মামুনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারী প্রকল্প পরিচালক দেবাশীষ বাইন ও লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান।

উক্ত মহিলা সমাবেশে বক্তারা করোনা ভাইরাস সংক্রমণের নতুন ধরণ ওমিক্রন বিষয়ে উপস্থিত মহিলাদের সচেতন করেন। এছাড়া সবাইকে টিকা নেওয়ার ব্যাপারে উৎসাহিত করেন। বিশেষ করে ১২ থেকে ১৮ বছর বয়সী স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের টিকা নেওয়ার জন্য অভিভাবকদের সচেতন করা হয়। নিয়মিত মাস্ক পরিধান, সাবান দিয়ে হাত ধোয়া, কৃমির ওষুধ সময়মত সেবন বিষয়ে উপস্থিত জনতাদের বক্তারা পরামর্শ প্রদান করেন। এছাড়া শিক্ষা, বাল্যবিবাহের কুফল ও প্রতিকার, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও মাদকের কুফল,নারী ক্ষমতায়ন, লিগ্যাল এইড সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।#

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page