1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
পর্তুগাল বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার আশু রুগ মুক্তি কামনা ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু ঠাকুরগাঁওয়ে নয়া দিগন্তের ২১তম বর্ষপূর্তি উদযাপন কুষ্টিয়ায় এবারের জাতীয় পর্যায়ের লালন উৎসবে গাইলেন ঠাকুরগাঁওয়ের বাউল রুমা ঠাকুরগাঁওয়ে ‘কালবেলা’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে জাকের পার্টির সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত ভূল্লী থানায় ৩৫ পিস ট্যাপেন্ডালসহ যুবক আটক উত্তর ইতালি বিএনপি শাখা কমিটি দ্রুত বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান তারেক রহমানের সাক্ষাতকার বড় পর্দায় প্রদর্শন করলেন ছাত্রদল নেতা তারিক ভূল্লীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: গণমাধ্যমের ভূমিকায় তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনের গুরুত্ব

রাজশাহীতে বিশ্ব রেডিওগ্রাফী দিবস উদযাপিত 

সংবাদ দাতার নাম
  • সময় : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ৩৪০ জন পড়েছেন
শাহিনুর রহমান সোনা, রাজশাহীঃ “রোগীর নিরাপত্তার অগ্রভাগে রেডিওগ্রাফাররা (Radiographers At The Forefront of Patient Safety) প্রতিপাদ্যকে সামনে রেখে
রাজশাহীতে বিশ্ব রেডিওগ্রাফী দিবস উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (৮ নভেম্বর) বাংলাদেশ
এ্যাসোসিয়েশন অব রেডিওলজি এন্ড ইমেজিং টেকনোলজি রাজশাহী’র আয়োজনে বর্নাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রাটি নগরীর প্যারামেডিকেল কলেজ থেকে শুরু করে লক্ষীপুর মোড় হয়ে রাজশাহী মেডিকেল কলেজ থেকে আবার প্যারামেডিকেল কলেজে এসে শেষ হয়।
মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওলজি) বারিট রাজশাহী জোনের সভাপতি মোঃ হুমায়ন কবির শোভাযাত্রাটি উদ্বোধন করেন।এতে সহযোগী অধ্যাপক ডাঃ
সাইফুল ইসলাম, সহযোগী অধ্যাপক ডাঃ তহুরুল ইসলাম, সহযোগী অধ্যাপক ডাঃ দুররুল হুদা, সহকারী অধ্যাপক ডাঃ আনিছুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। শোভাযাত্রায় আইএইচটি রেডিওলজি এন্ড ইমেজিং বিভাগের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন। পরে কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।
আলোচনা সভায় চিকিৎসা সেবায় রেডিওলজিস্টদের ভূমিকা সম্পর্কে আলোকপাত করা হয়। তারা বলেন, চিকিৎসা সেবার শুরুতেই সঠিক রোগ নির্ণয়ে রেডিওলজিস্টদের ভূমিকা অনস্বীকার্য। কেননা সঠিক রোগ নির্ণয় না হলে সঠিক চিকিৎসা করা কঠিন হয়ে ওঠে।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page