1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম
পর্তুগাল বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার আশু রুগ মুক্তি কামনা ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু ঠাকুরগাঁওয়ে নয়া দিগন্তের ২১তম বর্ষপূর্তি উদযাপন কুষ্টিয়ায় এবারের জাতীয় পর্যায়ের লালন উৎসবে গাইলেন ঠাকুরগাঁওয়ের বাউল রুমা ঠাকুরগাঁওয়ে ‘কালবেলা’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে জাকের পার্টির সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত ভূল্লী থানায় ৩৫ পিস ট্যাপেন্ডালসহ যুবক আটক উত্তর ইতালি বিএনপি শাখা কমিটি দ্রুত বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান তারেক রহমানের সাক্ষাতকার বড় পর্দায় প্রদর্শন করলেন ছাত্রদল নেতা তারিক ভূল্লীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: গণমাধ্যমের ভূমিকায় তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনের গুরুত্ব

বাঘায় রাস্তা সংস্কারে নিম্নমানের সামগ্রী ব‍্যবহারের অভিযোগ

সংবাদ দাতার নাম
  • সময় : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ২৭৮ জন পড়েছেন

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর বাঘায় রাস্তা সংস্কার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম উপেক্ষা করে নিম্নমানের ইটের খোয়া ও পুরাতন পিচের সংমিশ্রণে কাজ করার অভিযোগ স্থানীয়দের।

খোঁজ নিয়ে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের অধীনে উপজেলার বাউসা ইউপির হরিপুর মধ‍্যপাড়া মুনতাজের বাড়ি থেকে ষড়াতলা মোড় মোজাহারের বাড়ি পর্যন্ত ১ কিলোমিটার রাস্তা সংস্কার করা হচ্ছে। এতে ব্যয় ধরা হয়েছে ৩১ লাখ ৫০ হাজার টাকা। কাজটি করছেন মেসার্স রিপা এন্টারপ্রাইজ। যার সত্বাধিকারি রবিউল ইসলাম।

স্থানীয়রা জানান, মেরামত কাজে যে মালামাল ব্যবহৃত হচ্ছে সেগুলোর সঙ্গে আগের কাজের ব্যবহৃত মালামাল মিশ্রন করা হচ্ছে। রাস্তায় ব্যবহৃত ইট ও পিচ তুলে সেগুলো নতুন নিম্মমানের ইটের খোয়ার সঙ্গে মিশিয়ে কাজ করা হচ্ছে। এমনকি রোলারের ব্যবহারও সঠিক হয়নি বলেও অভিযোগ এলাকাবাসীর।
কাজের মানের তদারকির দায়িত্বে থাকা উপজেলা প্রকৌশল কার্যালয়ের কার্য সহকারি জমাদিউস আওয়াল রনির এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কাজ সঠিকভাবে হচ্ছে, কোন অনিয়ম হচ্ছেনা।
উপজেলা সহকারি প্রকৌশলী নাহিদ ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘আমাদের কাছে এ ধরনের কোন অভিযোগ আসেনি। কাজ নিয়মিত তদারকি করা হচ্ছে। রাস্তার কাজ খারাপ হবার সুযোগ নেই।’

অভিযোগ অস্বিকার করে ঠিকাদার রবিউল ইসলাম বলেন, কাজের মান খারাপ হচ্ছেনা। কিছু লোক সুবিধা না পেয়ে এমন অভিযোগ করতে পারে।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page