1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম
পর্তুগাল বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার আশু রুগ মুক্তি কামনা ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু ঠাকুরগাঁওয়ে নয়া দিগন্তের ২১তম বর্ষপূর্তি উদযাপন কুষ্টিয়ায় এবারের জাতীয় পর্যায়ের লালন উৎসবে গাইলেন ঠাকুরগাঁওয়ের বাউল রুমা ঠাকুরগাঁওয়ে ‘কালবেলা’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে জাকের পার্টির সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত ভূল্লী থানায় ৩৫ পিস ট্যাপেন্ডালসহ যুবক আটক উত্তর ইতালি বিএনপি শাখা কমিটি দ্রুত বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান তারেক রহমানের সাক্ষাতকার বড় পর্দায় প্রদর্শন করলেন ছাত্রদল নেতা তারিক ভূল্লীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: গণমাধ্যমের ভূমিকায় তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনের গুরুত্ব

পাকশী বিভাগীয় রেল প্রকৌশলী দপ্তরের টি-২০ টূর্নামেন্টের উদ্বোধন

সংবাদ দাতার নাম
  • সময় : রবিবার, ৮ জানুয়ারি, ২০২৩
  • ২৮৩ জন পড়েছেন

ঈশ্বরদী থেকে টিপু সুলতান: পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ের সদর দফতরের প্রকৌশলী-১ আয়োজিত শীতকালীন টি-২০ ক্রিকেট টূর্নামেন্টের উদ্বোধন হয়েছে।

শনিবার (৮ জানুয়ারী) দুপুর ১২ টায় পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী বিভাগীয় রেলওয়ে ‘রাজবাড়ি রেল সেকশনে’ রাজবাড়ি রেলওয়ে ফুটবল মাঠে টূর্নামেন্ট এর উদ্বোধন করা হয়।

শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে টূর্নামেন্টের উদ্বোধন করেন, পশ্চিমাঞ্চল রেলওয়ের রাজশাহীর অতিরিক্ত প্রধান প্রকৌশলী ( সেতু) লিয়াকত শরীফ খান।

পাকশী বিভাগীয় প্রকৌশলী-১ আয়োজিত শীতকালীন টি-২০ ক্রিকেট টূর্নামেন্টে পাকশী বিভাগীয় রেলওয়ের প্রকৌশলী-১ নাজিব কায়সারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ি রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমনাথ বসু, পাকশী বিভাগীয় রেলওয়ের যশোরের সহকারী নির্বাহী প্রকৌশলী কাজী ওয়ালিউল হক, চুয়াডাঙ্গা সহকারী নির্বাহী প্রকৌশলী হাবিবুর রহমান, রাজবাড়ি সহকারী নির্বাহী প্রকৌশলী গৌতম বিশ্বাস, রেলওয়ের নিরাপত্তা বাহিনী রাজবাড়ির অফিসার ইনচার্জ মিয়া মহম্মদ আল মামুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন, রাজবাড়ির রেলওয়ে ঊর্ধতন উপ-সহকারী প্রকৌশলী আব্দুর রাজ্জাক।

উদ্বোধনী খেলায় চুয়াডাঙ্গা রেল ফাইটার্স বনাম রাজবাড়ি রয়্যালস অংশগ্রহণ করে। খেলা শেষে দুটি দলের মাঝে ম্যান অব দ্যা ম্যাচের ‘ট্রফি’ পুরস্কার তুলে দেওয়া হয়।

টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে পাকশী বিভাগীয় রেলওয়ের অধীনে ৩ টি সেকশনের যশোহর ফ্যালকন্স , চুয়াডাঙ্গা রেল ফাইটার্স, রাজবাড়ি রয়্যালস অংশগ্রহণ করেছে।

আয়োজকরা জানান, আগামী শনিবার (২৯ জানুয়ারী) পাকশী বিভাগীয় সদর দফতরের ঈশ্বরদীর পাকশী রেলওয়ে ফুটবল মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page