1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম
পর্তুগাল বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার আশু রুগ মুক্তি কামনা ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু ঠাকুরগাঁওয়ে নয়া দিগন্তের ২১তম বর্ষপূর্তি উদযাপন কুষ্টিয়ায় এবারের জাতীয় পর্যায়ের লালন উৎসবে গাইলেন ঠাকুরগাঁওয়ের বাউল রুমা ঠাকুরগাঁওয়ে ‘কালবেলা’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে জাকের পার্টির সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত ভূল্লী থানায় ৩৫ পিস ট্যাপেন্ডালসহ যুবক আটক উত্তর ইতালি বিএনপি শাখা কমিটি দ্রুত বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান তারেক রহমানের সাক্ষাতকার বড় পর্দায় প্রদর্শন করলেন ছাত্রদল নেতা তারিক ভূল্লীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: গণমাধ্যমের ভূমিকায় তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনের গুরুত্ব

ঠাকুরগাঁও ভূল্লীতে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, ছাত্রলীগ নেতাসহ ৬জন গ্রেপ্তার

সংবাদ দাতার নাম
  • সময় : সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩
  • ৩৪২ জন পড়েছেন

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলায় জোরপূর্বক জমি দখলের চেষ্টা ও চাঁদাদাবীর মামলায় ছাত্রলীগ নেতাসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দুপুরে আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃতদের ঠাকুরগাঁও জেলা কারাগারে প্রেরণ করা হয় বলে জানান ভূল্লী থানার ওসি মো. আতিকুর রহমান।

এর আগে রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার বালিয়া ইউনিয়নের কুমারপুর কলেজপাড়া গ্রামের প্রয়াত আইয়ুব আলী শেখের ছেলে জয়নাল আবেদীন বাদী হয়ে ২১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৬০ জনকে আসামী করে ভূল্লী থানায় একটি মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন:- ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও শহরের আশ্রমপাড়া এলাকার শ্রীদেব কুমারের ছেলে শ্রী সৃজন গুহ ঠাকুরতা (২৬), শহরের শান্তিনগর এলাকার দুলাল মিয়ার ছেলে তানভিন আক্তার তুহিন (২৫), শহরের হাজীপাড়া এলাকার মোতালেব হোসেনের ছেলে মোস্তাফিজুর রহমান শিমুল (৩৫), একই এলাকার রফিক উদ্দীনের ছেলে মোঃ সোহাগ (৩৮), শহরের গোবিন্দনগর এলাকার আব্দুল লতিফের ছেলে মোঃ ফারলিন (২৬) ও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের মাদ্রাসাপাড়া এলাকার প্রয়াত উমর আলীর ছেলে মোঃ আজিজ (৩৯)।

মামলার বরাতে ওসি একেএম আতিকুর রহমান আতিক বলেন, গত রবিবার দুপুর দেড়টার দিকে সদর উপজেলার বালিয়া ইউনিনের কুমারপুর কলেজপাড়া গ্রামে গ্রেপ্তারকৃত ছয়জনসহ অজ্ঞাত আরও ৫০-৬০ জনের একদল লোক জয়নাল আবেদীনের এক একর জমি জোরপূর্বক দখল করতে যায়। এসময় তারা জোরপূর্বক ভাবে ওই জমিতে ঘর নির্মাণের চেষ্টা করে। ওই সময় মামলার বাদী জমি দখল করতে বাঁধা দিলে তারা বাদীর কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবী করে।

চাঁদা দিতে অস্বীকার করলে তারা মামলার বাদী জয়নাল আবেদীনকে মারপিট করে এবং ভয়ভীতি দেখায়।

এসময় স্থানীয় লোকজন ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগ নেতা শ্রী সৃজন গুহ ঠাকুরতাসহ ছয়জনকে আটক করে পুলিশে সোপর্দ করে।

ওসি একেএম আতিকুর রহমান আতিক বলেন, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। এরপর মামলাটি তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।

এদিকে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিমুন সরকার বলেন, আমাদের জেলা কমিটির সহ-সভাপতি শ্রী সৃজন গুহ ঠাকুরতা ভূল্লী থানায় গ্রেপ্তার হয়েছে শুনেছি। ছাত্রলীগ একটি সুশৃঙ্খল সংগঠন, এখানে কোন অপরাধীর ঠাঁই নেই। এছাড়াও কারও ব্যক্তিগত দায় সংগঠন বহন করবে না। আমরা সাংগঠনিক ভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page