1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম
পর্তুগাল বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার আশু রুগ মুক্তি কামনা ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু ঠাকুরগাঁওয়ে নয়া দিগন্তের ২১তম বর্ষপূর্তি উদযাপন কুষ্টিয়ায় এবারের জাতীয় পর্যায়ের লালন উৎসবে গাইলেন ঠাকুরগাঁওয়ের বাউল রুমা ঠাকুরগাঁওয়ে ‘কালবেলা’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে জাকের পার্টির সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত ভূল্লী থানায় ৩৫ পিস ট্যাপেন্ডালসহ যুবক আটক উত্তর ইতালি বিএনপি শাখা কমিটি দ্রুত বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান তারেক রহমানের সাক্ষাতকার বড় পর্দায় প্রদর্শন করলেন ছাত্রদল নেতা তারিক ভূল্লীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: গণমাধ্যমের ভূমিকায় তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনের গুরুত্ব

নড়াইলে ৮ প্রতিষ্ঠানকে জরিমানা

জেলা প্রতিনিধি নড়াইল
  • সময় : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ২৬৫ জন পড়েছেন

নড়াইলে নোংরা পরিবেশ,মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অপরাধে ৮টি প্রতিষ্ঠানকে ৫২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়। বৃহস্পতিবার (১৬ মার্চ) নড়াইলের লোহাগড়া উপজেলার বাতাসি, মানিকগঞ্জ, লোহাগড়া ও লক্ষীপাশা বাজার এলাকায় বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক প্রণব কুমার প্রামাণিক এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশ সদস্যরা সহযোগিতা করে।

অভিযান সূত্রে জানা গেছে, মেসার্স নিউ যশোর ফুড ২০ হাজার টাকা, মেসার্স আতাউর ষ্টোর ১হাজার টাকা, মেসার্স মানিক ষ্টোর ৫ হাজার টাকা, মেসার্স ভাই ভাই ষ্টোর ১হাজার টাকা, মেসার্স মিথুন ষ্টোর ৫ হাজার টাকা, মেসার্স লোকনাথ বেকারি এন্ড কনফেকশনারি ১০ হাজার টাকা, মেসার্স অপূর্ব মিষ্টান্ন ভান্ডার ৫ হাজার টাকা, মেসার্স সাহা সুইটস ৫ হাজার টাকাসহ মোট ৫২ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। এছাড়া নিত্য প্রয়োজনীয় পণ্য,ঔষধ,স্বাস্থ্য বিধি মেনে ক্রয়-বিক্রয় করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক প্রণব কুমার প্রামাণিক বিষয়টি নিশ্চিত করে  বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান চলবে।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page