1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
পর্তুগাল বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার আশু রুগ মুক্তি কামনা ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু ঠাকুরগাঁওয়ে নয়া দিগন্তের ২১তম বর্ষপূর্তি উদযাপন কুষ্টিয়ায় এবারের জাতীয় পর্যায়ের লালন উৎসবে গাইলেন ঠাকুরগাঁওয়ের বাউল রুমা ঠাকুরগাঁওয়ে ‘কালবেলা’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে জাকের পার্টির সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত ভূল্লী থানায় ৩৫ পিস ট্যাপেন্ডালসহ যুবক আটক উত্তর ইতালি বিএনপি শাখা কমিটি দ্রুত বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান তারেক রহমানের সাক্ষাতকার বড় পর্দায় প্রদর্শন করলেন ছাত্রদল নেতা তারিক ভূল্লীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: গণমাধ্যমের ভূমিকায় তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনের গুরুত্ব

বিভেদ ভুলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে হবে -অরুণাংশু দত্ত টিটো

সংবাদ দাতার নাম
  • সময় : বুধবার, ৭ জুন, ২০২৩
  • ৩৬৭ জন পড়েছেন
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অরুণাংশু দত্ত টিটো বলেছেন, নিজেদের মধ্যে কোন বিভেদ রাখা যাবে না। সকল বিভেদ ভুলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
মঙ্গলবার ঠাকুরগাঁও সদর উপজেলার বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অরুণাংশু দত্ত টিটো বলেন, বিএনপি-জামায়াত মিলে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাদের সকল ধরনের ষড়যন্ত্র রুখে দিতে হবে। আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে নৌকা প্রতীক যেই পেয়ে থাকুক না কেন; আমাদের মূল লক্ষ্য নির্বাচনে নৌকার প্রতীকে জেতাতেই হবে। নিজেদের মধ্যে কোন বিভেদ রাখা যাবে না।  সকলক ঐক্যবদ্ধ হয়ে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে হবে।
বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাম বাবু বর্মনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম।
এছাড়াও বক্তব্য দেন সদর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি রওশনুল হক তুষার,  বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তি সহ সদর উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page