1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম
পর্তুগাল বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার আশু রুগ মুক্তি কামনা ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু ঠাকুরগাঁওয়ে নয়া দিগন্তের ২১তম বর্ষপূর্তি উদযাপন কুষ্টিয়ায় এবারের জাতীয় পর্যায়ের লালন উৎসবে গাইলেন ঠাকুরগাঁওয়ের বাউল রুমা ঠাকুরগাঁওয়ে ‘কালবেলা’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে জাকের পার্টির সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত ভূল্লী থানায় ৩৫ পিস ট্যাপেন্ডালসহ যুবক আটক উত্তর ইতালি বিএনপি শাখা কমিটি দ্রুত বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান তারেক রহমানের সাক্ষাতকার বড় পর্দায় প্রদর্শন করলেন ছাত্রদল নেতা তারিক ভূল্লীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: গণমাধ্যমের ভূমিকায় তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনের গুরুত্ব

বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত ঠাকুরগাঁওয়ের কোচ-রাজবংশী বর্মন সম্প্রদায়ের শিক্ষার্থীদের সংবর্ধনা

সংবাদ দাতার নাম
  • সময় : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ৪৬৯ জন পড়েছেন
ঠাকুরগাঁও প্রতিনিধি : দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত ঠাকুরগাঁওয়ের কোচ-রাজবংশী বর্মন সম্প্রদায়ের শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নে বাংলাদেশ কোচ রাজবংশী বর্মন সংগঠন কেন্দ্রীয় কমিটির আয়োজনে এ সংবর্ধনা দেওয়া হয়।
বাংলাদেশ কোচ রাজবংশী বর্মন সংগঠন কেন্দ্রীয় কমিটির সভাপতি বকুল চন্দ্র বর্মনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট অরুণাংশু দত্ত টিটো।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট অরুণাংশু দত্ত টিটো বলেন, প্রত্যেক অভিভাবকদের দায়িত্ব তাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করা। কারণ আজকের এসব শিক্ষার্থীরাই আগামীর ভবিষ্যৎ। তাই উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে হলে শিক্ষা ছাড়া বিকল্প নেই।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিমুন সরকার,  আকচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন, ঢোলারহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন।
এছাড়াও বক্তব্য দেন, বাংলাদেশ কোচ রাজবংশী বর্মন সংগঠনের উপদেষ্টা ও আকচা ইউনিয়নের আসাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিকুঞ্জ কুমার বর্মন, বাংলাদেশ কোচ রাজবংশী বর্মন সংগঠনের সাধারণ সম্পাদক দীনবন্ধু বর্মন, প্রচার সম্পাদক সুকান্ত বর্মন প্রমুখ।
আলোচনা সভা শেষে বাংলাদেশ কোচ রাজবংশী বর্মন সংগঠনের উদ্যোগে ঠাকুরগাঁও জেলা থেকে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত কোচ-রাজবংশী বর্মন সম্প্রদায়ের ৩৫ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page