1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম
পর্তুগাল বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার আশু রুগ মুক্তি কামনা ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু ঠাকুরগাঁওয়ে নয়া দিগন্তের ২১তম বর্ষপূর্তি উদযাপন কুষ্টিয়ায় এবারের জাতীয় পর্যায়ের লালন উৎসবে গাইলেন ঠাকুরগাঁওয়ের বাউল রুমা ঠাকুরগাঁওয়ে ‘কালবেলা’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে জাকের পার্টির সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত ভূল্লী থানায় ৩৫ পিস ট্যাপেন্ডালসহ যুবক আটক উত্তর ইতালি বিএনপি শাখা কমিটি দ্রুত বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান তারেক রহমানের সাক্ষাতকার বড় পর্দায় প্রদর্শন করলেন ছাত্রদল নেতা তারিক ভূল্লীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: গণমাধ্যমের ভূমিকায় তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনের গুরুত্ব

সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে -রমেশ চন্দ্র সেন

সংবাদ দাতার নাম
  • সময় : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ৩৬১ জন পড়েছেন
ঠাকুরগাঁও প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন বলেছেন, সকল ধরনের ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী নির্বাচনে পূনরায় আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে। কারণ একমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে আপনি, আমি ও দেশের জনগণ ভালো থাকবে এবং দেশের উন্নয়ন অব্যাহত থাকবে।
মঙ্গলবার বিকেলে সদস্য নবায়ন, সদস্য সংগ্রহ ও আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়ন আওয়ামী আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াত সেই আগের রূপে ফিরে এসেছে। তারা শান্ত দেশকে অশান্ত করতে ষড়যন্ত্র করছে। তাদের এসব ষড়যন্ত্র রুখে দিতে হবে।
তিনি বলেন,  আগামী নির্বাচনে আবারও আওয়ামী লীগের নৌকা প্রতীককে বিজয়ী করতে হবে। সেজন্য দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দলের মধ্যে কোন ধরনের বিভেদ রাখা যাবে না। সকল ভেদাভেদ ভুলে নৌকার পতাকাতলে থাকতে হবে।
চিলারং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হৃষীকেশ রায় লিটনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,  ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অরুণাংশু দত্ত টিটো,  সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, চিলারং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান চৌধুরী,  চিলারং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল হক,  সাবেক চেয়ারম্যান আইয়ুব আলী প্রমূখ।
বর্ধিত সভায় আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page