1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
পর্তুগাল বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার আশু রুগ মুক্তি কামনা ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু ঠাকুরগাঁওয়ে নয়া দিগন্তের ২১তম বর্ষপূর্তি উদযাপন কুষ্টিয়ায় এবারের জাতীয় পর্যায়ের লালন উৎসবে গাইলেন ঠাকুরগাঁওয়ের বাউল রুমা ঠাকুরগাঁওয়ে ‘কালবেলা’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে জাকের পার্টির সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত ভূল্লী থানায় ৩৫ পিস ট্যাপেন্ডালসহ যুবক আটক উত্তর ইতালি বিএনপি শাখা কমিটি দ্রুত বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান তারেক রহমানের সাক্ষাতকার বড় পর্দায় প্রদর্শন করলেন ছাত্রদল নেতা তারিক ভূল্লীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: গণমাধ্যমের ভূমিকায় তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনের গুরুত্ব

চাকুরি স্থায়ীকরনের দাবিতে নেসকো আউটসোর্সিং কর্মচারীদের মানববন্ধন

শাহিনুর রহমান সোনা, রাজশাহী
  • সময় : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৭ জন পড়েছেন
oplus_0

আউটসোর্সিং পদ্ধতি বাতিল ও চাকুরি স্থায়ীকরনের দাবিতে নর্দার্ন ইলেক্ট্রিসিটি সাপ্লাই পিএলসির (নেসকো) আওতাধীন কম্পিউটার সেন্টারগুলোতে আউটসোর্সিং পদ্ধতিতে কর্মরত

কর্মচারীদের চাকুরি রাজস্বখাতে স্থায়ীকরনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন ও স্মারকলিপি প্রদান করেছে আউটসোর্সিং কর্মচারীরা।

সোমবার (৯ সেপ্টেম্বর) বেলা ১২ টায় রাজশাহী নগরীর রেলগেট নেসকো অফিসের সামনে তারা এ কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে তারা বলেন, আমরা নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি এর উপ-মহাব্যবস্থাপক (আইসিটি অপারেশন
এন্ড অটোমেশন) দপ্তরের আওতাধীন রাজশাহী ও রংপুর জোনের সকল কম্পিউটার/বিলিং সেন্টারে আউটসোর্সিং পদ্ধতিতে দীর্ঘদিন যাবৎ কর্মরত আছি। কম্পিউটার সেন্টার নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি’র গুরুত্বপূর্ণ সেক্টর হলেও এখানকার কর্মচারীরা
সবচেয়ে বেশি অবহেলিত ও সুবিধাবঞ্চিত। ফলে আমাদের বৈষম্য দূরীকরণের জন্য প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মহোদয়ের
বরাবর ও উক্ত স্মারকে গঠিত Grievance Redress Committee এর বরাবর আমাদের দাবি উল্লেখ করে আবেদনপত্র জমা দিয়েছিলাম। কিন্তু তাঁদের কাছ থেকে কোন ফলাফল পাওয়া যায়নি। দাবি সমূহ না মানার কারনে এবং দাবি মানার আশ্বাস দিয়ে কালক্ষেপণ করায় আমরা সকল কম্পিউটার সেন্টারের কর্মচারীবৃন্দ স্ব স্ব দপ্তরে অবস্থান করে কর্মবিরতি পালন করব এবং আমাদের এই যৌক্তিক দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে।

এসময় রংপুর, দিনাজপুর, বগুড়া, নওগাঁ, পাবনা ও রাজশাহী নেসকোর কম্পিউটার/বিলিং সেন্টারের (আউটসোর্সিং) কর্মচারীদের মধ্যে মুকুল হোসেন, গোলাম মোস্তফা, ইব্রাহিম, হারুন,শহিদুল, নয়ন, মুন্না,ইমরান,সোহেল গাজী, কামিরুল,আবদুল্লাহ, মাহি, মোরশেদা, সিথিলা প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page