1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম
পর্তুগাল বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার আশু রুগ মুক্তি কামনা ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু ঠাকুরগাঁওয়ে নয়া দিগন্তের ২১তম বর্ষপূর্তি উদযাপন কুষ্টিয়ায় এবারের জাতীয় পর্যায়ের লালন উৎসবে গাইলেন ঠাকুরগাঁওয়ের বাউল রুমা ঠাকুরগাঁওয়ে ‘কালবেলা’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে জাকের পার্টির সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত ভূল্লী থানায় ৩৫ পিস ট্যাপেন্ডালসহ যুবক আটক উত্তর ইতালি বিএনপি শাখা কমিটি দ্রুত বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান তারেক রহমানের সাক্ষাতকার বড় পর্দায় প্রদর্শন করলেন ছাত্রদল নেতা তারিক ভূল্লীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: গণমাধ্যমের ভূমিকায় তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনের গুরুত্ব

বেনাপোল বাজারে “আজিজ মিষ্টান্ন ভান্ডার” এর সৌজন্যে অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • সময় : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ৩১১ জন পড়েছেন

মোঃ সেলিম রেজা তাজ,স্টাফ রিপোর্টারঃ- অগ্নি নির্বাপণের ক্ষেত্রে কি কি করনীয় আবশ্যকীয়, এ সকল বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে শিক্ষা এবং প্রশিক্ষণ মহড়ার আয়োজন করে বেনাপোল বাজারে অবস্থিত সু-প্রসিদ্ধ এবং সকলের পরিচিত ” আজিজ মিষ্টান্ন ভান্ডার”।

শনিবার(১৮ জুন) সকাল ১১টার দিকে ঐ মিষ্টান্ন ভান্ডারের সম্মুখে অগ্নি নির্বাপণ মহড়ার কর্মসুচি অনুষ্ঠিত হয়। বেনাপোল ফায়ার সার্ভিসের পক্ষ থেকে মহড়ার সকল দিক- নির্দেশনা উপস্থাপনা করেন ফায়ার সার্ভিস ইনচার্জ রতন কুমার দেবনাথ ও তার কার্যালয়ের ফায়ার সদস্যবৃন্দ। এ সময়ে সেখানে উপস্থিত ছিলেন “আজিজ মিষ্টান্ন ভান্ডার” এর স্বত্তাধীকারী- মোঃ আজিজ।

অগ্নি নির্বাপণের ক্ষেত্রে জনসচেতনতার বিষয়াদী সম্পর্কে উপস্থিত উৎসুক জনসাধারণের উদ্দেশ্যে ফায়ার সার্ভিস ইনচার্জ রতন কুমার দেবনাথ বলেন, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তথ্যমতে, অগ্নিকাণ্ডের ক্ষেত্রে অধিকাংশ কারণগুলোর মধ্যে প্রধান কারণগুলো হচ্ছে তিনটি- বৈদ্যুতিক গোলযোগ, চুলা থেকে লাগা আগুন এবং সিগারেটের আগুন। যত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তার ৭২ শতাংশই ঘটে এই তিনটি কারণে। কিন্তু এই কারণগুলো এবং তা থেকে বাঁচার উপায় সাধারণ মানুষজন কতটা জানেন?
চুলার আশপাশে অনেকেই শুকনো পদার্থ, কাগজ, কাপড় বা অন্যান্য দাহ্য পদার্থ রাখেন। শিশুদের হাতের নাগালে গ্যাসের চুলা ও ম্যাচের কাঠি অনেক সময় বিপদের কারণ হতে পারে।

রতন কুমার দেবনাথ আরও বলেন,(১) শুরুতেই আগুন নিভানোর চেষ্টা করুন। (২)আগুন লাগলে বিলম্ব না করে নিকটস্থ ফায়ার স্টেশনে সংবাদ দিন। (৩) বহণযোগ্য অগ্নিনির্বাপনী যন্ত্র ব্যবহার করুন।(৪) বৈদ্যুতিক লাইনে/যন্ত্রপাতিতে আগুন ধরলে পানি ব্যবহার করবেন না।(৫) তৈল জাতীয় পদার্থের আগুনে পানি ব্যবহার করা যাবে না।(৬) গায়ে বা পরনের কাপড়ে আগুন ধরলে মাটিতে গড়াগড়ি করুন। এ সময় তিনি অগ্নিনির্বাপণ যন্ত্র এক্সটিংগুইসার বোতল ব্যবহারের নিয়মাগুলি জনসাধারণকে দেখিয়ে দেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে “আজিজ মিষ্টান্ন ভান্ডার” এর স্বত্তাধীকারী মোঃ আজিজ বলেন, অগ্নিনির্বাপণের ক্ষেত্রে করনীয় কি? জনসচেতনতা বৃদ্ধির লক্ষে আমার মিষ্টান্ন ভান্ডারের পক্ষ থেকে আজকের এই কর্মসুচি গ্রহণ। আমি আশা করি,অগ্নিনির্বাপণের ক্ষেত্রে আমার এই ছোট্ট মহড়ার কর্মসূচি জনসাধারণকে সচেতন করে তুলবে।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page