1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম
পর্তুগাল বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার আশু রুগ মুক্তি কামনা ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু ঠাকুরগাঁওয়ে নয়া দিগন্তের ২১তম বর্ষপূর্তি উদযাপন কুষ্টিয়ায় এবারের জাতীয় পর্যায়ের লালন উৎসবে গাইলেন ঠাকুরগাঁওয়ের বাউল রুমা ঠাকুরগাঁওয়ে ‘কালবেলা’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে জাকের পার্টির সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত ভূল্লী থানায় ৩৫ পিস ট্যাপেন্ডালসহ যুবক আটক উত্তর ইতালি বিএনপি শাখা কমিটি দ্রুত বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান তারেক রহমানের সাক্ষাতকার বড় পর্দায় প্রদর্শন করলেন ছাত্রদল নেতা তারিক ভূল্লীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: গণমাধ্যমের ভূমিকায় তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনের গুরুত্ব

সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পিতা মাতার ভূমিকা,ইউএনও ওয়াহিদুজ্জামান

মাসুদ রানা, নাগরপুর প্রতিনিধি
  • সময় : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৩১৯ জন পড়েছেন

আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তাই আপনার সন্তানের ভবিষ্যৎ কেমন হবে সেটি নির্ভর করে আপনি আপনার সন্তানের জন্য কেমন ভূমিকা রেখেছেন। কারণ একটি শিশুর মানসিক বিকাশে যাদের ভূমিকা সবচেয়ে বেশি তারা হলেন মা বাবা। কেননা সন্তানের জন্য প্রথম ও প্রধান শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে তার পরিবার, মা-বাবা। কাজেই পিতা মাতা যা কিছু শেখাবেন তাই সন্তানেরা শিখবে এবং সে অনুযায়ী সুনাম বা সফলতা বয়ে আনবে।

তাই প্রত্যেক পিতা মাতা তাদের সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে নিম্নোক্ত বিষয়গুলোকে গুরুত্ব দিতে পারেন। যেমন-

১. আবেগ নিয়ন্ত্রণ করাঃ মা-বাবা সন্তানকে খুব বেশি ভালোবাসবে এটাই স্বাভাবিক। অতিরিক্ত আদরে সে যেন অন্যায় কোনো আবদার না করে বসে। তাই ছোটবেলা থেকেই তার এবং আপনার নিজের আবেগ নিয়ন্ত্রণ করুন।

২. ধর্মীয় শিক্ষা প্রদানঃ আপনার সন্তানকে ধর্মীয় শিক্ষা প্রদান করুন। কারণ ধর্মীয় শিক্ষা আপনার শিশুকে সামাজিক, নৈতিক, ভদ্র, শান্ত ও অনুগত হতে সাহায্য করে।

৩. নৈতিক শিক্ষায় শিক্ষিত করাঃ সন্তানকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে শিশুকে ধর্মীয় মূল্যবোধ শেখানোর কোন বিকল্প নেই। বড়দের সম্মান করা, ছোটদের স্নেহ করা, সৎ পথে চলা, ন্যায়ের প্রতি ভালোবাসা, অন্যায়ের প্রতি ঘৃণাবোধ ইত্যাদি বিষয়গুলো একটি শিশুর জীবনকে সুন্দর করে তুলে।

৪. অধিক শাসন করা থেকে বিরত থাকুনঃ কখনোই সন্তানকে অতিরিক্ত শাসন করা উচিত নয়, কারণ অতিরিক্ত শাসন তাকে আপনার থেকে দূরে ঠেলে দেবে।

৫. সন্তানকে সময় দিনঃ আজকাল মা-বাবা বিভিন্ন কাজে অনেক বেশি ব্যস্ত থাকেন। ফলে সন্তানকে উপযুক্ত সময় না দেওয়ার কারণে সন্তান বিপথে চলে যায়। তাই সন্তানকে কার্যকর সময় দিন। তাদের ধারণা ও মতামত প্রকাশ করতে দিন।

৬. বন্ধুত্বপূর্ণ আচরণ করুনঃ আপনিই হতে পারেন আপনার সন্তানের সবচেয়ে প্রিয় আর বিশ্বস্ত বন্ধু। অবসর সময়ে তার সঙ্গে আড্ডা দিন। তাহলে সে আপনার সঙ্গে সহজ হতে পারবে আর সব কিছু শেয়ার করতে পারবে।

৭. সহপাঠী নির্বাচনে গুরুত্ব দিনঃ আপনার সন্তানের খোঁজ খবর রাখুন, সৎ সঙ্গ ও সুস্থ পরিবেশে গড়ে তুলতে সাহায্য করুন। ইতিবাচক শিক্ষায় গড়ে তুলুন। শিক্ষকদের সাথে নিয়মিত যোগাযোগ রাখুন।

৮. শৃঙ্খলা মেনে চলতে শেখানঃ সন্তানকে ছোটবেলা থেকেই উৎসাহ দিন নিয়ম-শৃঙ্খলা মেনে চলতে। অনেকেই এটাকে পরাধীনতা মনে করে। আসলে নিয়ম মেনে চলা পরাধীনতা নয়। শৃঙ্খলা মানে হচ্ছে জীবনকে গুছিয়ে চলা, যা জীবনকে আরও সুন্দর ও পরিপাটি করে তুলে।

৯. খেলাধুলায় গুরুত্ব দিনঃ আপনার সন্তানকে খেলাধুলার প্রতি উৎসাহ প্রদান করুন। কেননা খেলাধুলা মানসিক বিকাশে অনেক সহায়ক ভূমিকা পালন করে। তাছাড়া শারীরিক গঠনের জন্য খেলাধুলার প্রয়োজনীয়তা অপরিহার্য।

১০. বই পড়তে উৎসাহ দিনঃ আপনার সন্তানকে বই পড়তে উৎসাহ প্রদান করুন। বই মানুষকে উদার হতে সাহায্য করে। তাই ছোটবেলা থেকেই বই পড়ার প্রতি মনোযোগী করুন।

১১. প্রযুক্তিগত শিক্ষা দিন সচেতনতার সঙ্গেঃ বর্তমান সময়ে আধুনিক প্রযুক্তি সম্পর্কে জানা খুব জরুরি। কিন্তু আমাদের তরুণ সমাজ বেশিরভাগ সময়েই তার অপব্যবহার করে থাকে। তাই প্রযুক্তি ব্যবহার সম্পর্কে আপনার সন্তানকে সচেতন করে তুলুন।

১২. মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করাঃ আপনার সন্তানকে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ প্রেমে উদ্বুদ্ধ করে সুখী সমৃদ্ধ দেশ গঠনে ভূমিকা রাখুন।

১৩. পরিশ্রমী হতে উৎসাহিত করুনঃ নিজের কাজ নিজেকে করতে উৎসাহ দিন। শারীরিক পরিশ্রমে মনে প্রশান্তি ও জীবনে সফলতা আসে। তাই নিজের কাজ নিজে করার মাধ্যমে শ্রমের মর্যাদা উপলব্ধি ও আত্মমর্যাদা বিকাশে সন্তানকে সহায়তা করুন।

লেখক : নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ওয়াহিদুজ্জামান ।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page